চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভাঙছেন টেলর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১০, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার টেলর সংবাদ সম্মেলনে মুখে হাত দিয়ে ভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের শুরুর দিকে সবধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন রস টেলর। তবে ব্যাগ-প্যাড গোছানো হয়নি। আপাতত কোচিং ক্যারিয়ার নিয়েও ভাবতে চান না ৩৮ বর্ষী নিউজিল্যান্ড কিংবদন্তি। এখনও ক্রিকেটই উপভোগ করছেন। যতটা পারেন খেলা চালিয়ে যেতে চান ঘরোয়ায়। মিলছে অবসর ভাঙার আভাসও!

সপ্তাহের শুরুতে জন্মদিনের সম্মানে সাবেক অধিনায়ককে অর্ডার অব মেরিট সম্মাননা দেয় নিউজিল্যান্ড। এসময় এমন প্রশ্ন ছুটে আসে, ক্রিকেট পরবর্তী ভাবনায় কোচিং ক্যারিয়ার বেছে নেয়ার ইচ্ছে আছে কিনা। জবাবে বলেছেন, আমাকে কখনও কোচিং করাতে বলবেন না।

‘কখনই কোচিং করাতে বলবেন না। প্রথমত আমি এখনও খেলাটি খেলতে পছন্দ করি। যতটা পারি চেষ্টা করতে চাই এবং যতটা পারি খেলতে চাই।’

টেলর মাওরি ক্রিকেটের সাথে জড়িত। নতুন করে তার এই মন্তব্যের পর অবসর ভাঙার স্বপ্ন দেখা শুরু করেছেন সমর্থকরা। অন্যদিকে ইংলিশদের ডেরায় খাবি খাচ্ছে কিউই দল। যা আর সবার থেকে একটু বেশিই কষ্ট দিচ্ছে তাকে। অবসর না নিলে অবধারিতভাবেই থাকতেন ইংলিশ সফরের দলে। লর্ডস টেস্ট যে মিস করেছেন জানিয়েছেন সেটিও।

‘আমি গ্রীষ্মে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের সাথে খেলার জন্য উন্মুখ। কিছু টুর্নামেন্ট আছে যেগুলোতে যাওয়ার জন্য সাইন আপ করেছি। এখনও ক্রিকেট খেলাটা উপভোগ করি। যেকোনো উপায়ে এটিতে ফিরে আসতে পারি। লর্ডসকে ভীষণ মিস করেছি।’

টেলরের সাবেক দুই সতীর্থ ব্রেন্ডন ম্যাককালাম ও ড্যানিয়েল ভেট্টরি ইতিমধ্যেই ঢুকে পড়েছেন কোচিং ক্যারিয়ারে। সাফল্যও পাচ্ছেন। তাদের মতো ক্যারিয়ার গড়তে চান কিনা এমন প্রশ্নে ক্রিকেট পরবর্তী জীবনে সফল হতে চান বলে জানিয়েছেন টেলর।

‘সম্ভবত এই মুহূর্তে কোচিং নয়। তবে অনুমান করছি একজন ব্যাটিং কোচ বা একজন প্রধান কোচ হলে কেমন হয়। অনেক খেলোয়াড়ের সাথে খেলেছি, যাদের সাথে কখনই কোচ হতে পারব বলে ভাবিনি। আমাদের আরও অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। একটি কাজে সফল হয়েছি, আশা করি ক্রিকেটের পরেও সেই সফলতা ধরে রাখতে পারব।’

ট্যাগ: টেলরনিউজিল্যান্ডভেট্টরিম্যাককালামলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের কারখানায় বন্দুক হামলায় তিনজন নিহত

পরবর্তী

দেশের যে সব প্রেক্ষাগৃহে চলছে ‘বিক্ষোভ’

পরবর্তী
প্রেক্ষাগৃহে বিক্ষোভের দৃশ্য, নারী অভিনেত্রী হাতে তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের যে সব প্রেক্ষাগৃহে চলছে ‘বিক্ষোভ’

সালমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানকে ‘খুনের হুমকি’ নিয়ে নতুন তথ্য

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT