চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ক্রিকেটারদের চাপ নেয়াটা ‘বাধ্যতামূলক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ ১২ বছর ধরে আইসিসির কোনো বৈশ্বিক আসরে শিরোপা স্বাদ পায়নি ভারত। সবশেষ ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছিল ম্যান ইন ব্লু। ট্রফি খরা কাটানোর মিশনে দুরন্ত গতিতেই ছুটছে রোহিত শর্মার দল। চলতি ওয়ানডে বিশ্বকাপে লিগপর্বে ৯ ম্যাচের সবকটিতে জিতে টিম ইন্ডিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় রয়েছে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার আসরের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাজির হন রোহিত। ১৪০ কোটিরও বেশি জনসংখ্যার দেশে চাপ সামলে খেলার কঠিন বাস্তবতা তুলে ধরেন স্বাগতিক দলের অধিনায়ক।

‘লিগ ম্যাচ হোক, সেমিফাইনাল কিংবা ফাইনাল, যখনই আপনি বিশ্বকাপের ম্যাচ খেলবেন তাতে চাপ থাকবেই। এটা খুব স্বাভাবিক ব্যাপার।’

‘ভারতের মাটিতে খেলা হলে যেকোনো ফরম্যাটের টুর্নামেন্ট হলে ভারতের ক্রিকেটারদের চাপ থাকবেই। সব জায়গা থেকে একই আওয়াজ আসতে থাকে যে কাল ম্যাচ জিততে হবে, সেঞ্চুরি করতে হবে, পাঁচ উইকেট নিতে হবে। কেউ ২০০-২৫০ ম্যাচ খেলুক কিংবা ৫-১০টি ম্যাচ, তাদের এমন পরিস্থিতির ভেতর দিয়ে যেতেই হয়। ভারতীয় ক্রিকেটারদের জন্য চাপ নেয়াটা বাধ্যতামূলক হয়ে যায়।’

‘আমরা অনেক বছর ধরেই চাপকে একপাশে সরিয়ে রাখতে চেষ্টা করেছি। আমাদের খেলার যে কৌশল, তাতে বেশি মনযোগী হওয়া জরুরি। মাঠের বাইরে যা হচ্ছে তা হতেই থাকবে, থামানো যাবে না। ম্যাচে মনোযোগ দেয়াই জরুরি। প্রতিপক্ষের দিক থেকে যেসব চ্যালেঞ্জ আসতে চলেছে, সেগুলোতে দৃষ্টিপাত করাই আমাদের কাজ।’

চাপ সামলাতে ক্রিকেটাররা মাঝেমধ্যে ব্যতিক্রমধর্মী পরিবেশে বিনোদনমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বলেও জানান রোহিত। ধর্মশালায় ম্যাচের আগে ছয়দিনের বিরতির সময়টা সবাই উপভোগ করেছেন। নিজেরা মিলে করেছিলেন ফ্যাশন শো। দলের সবাইকে চাঙ্গা রাখতেই ছিল এমন আয়োজন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডভারতমুম্বাইরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যাদের হাতে উঠলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২

পরবর্তী

হোটেল শেরাটন পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে

পরবর্তী

হোটেল শেরাটন পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে

‘আমার একটাই দুঃখ, হলে গিয়ে সিনেমা দেখার সৌভাগ্য হয় না’

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT