চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোটেল শেরাটন পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A
হোটেল শেরাটনের আধুনিক বহুতল ভবন ও সুইমিং পুল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসি এবং বোরাক রিয়েল এস্টেট লিমিটেড হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী সমঝোতার ভিত্তিতে শেয়ার বণ্টনের চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী ডিএনসিসি ইউনিক কমপ্লেক্সের’ (হোটেল শেরাটন) অংশিদারিত্ব বুঝে নিয়েছে দু’পক্ষ। যার ফলে, হোটেল শেরাটন বাণিজ্যিকভাবে পূর্ণাঙ্গরূপে চালু হতে আর কোনো বাধা নেই।

সোমবার ১৩ নভেম্বর ডিএনসিসি কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে মেয়র মো. আতিকুল ইসলাম ও বোরাক রিয়েল এস্টেটের পক্ষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশন তার ন্যায্য হিস্যা বুঝে নিয়েছে। আর বোরাক রিয়েল এস্টেটও নিজ অংশ বুঝে পেয়ে হোটেল শেরাটনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে।

Banglabid

আদালতের নির্দেশ মোতাবেক বনানী ডিসিসি-ইউনিক কমপ্লেক্স এর ২০ তলা বা ২০১ ফুট পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের অংশ বুঝে নিয়ে এই চুক্তি হয়। গত ৯ অক্টোবর দু’পক্ষের উপস্থিতিতে আদালত বিষয়টির নিষ্পত্তির আদেশ দেন। সেই আদেশে বলা হয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক ভবনটির ২০১ ফুট উচ্চতা অনুমোদন হয়েছে। তার প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ ভবনের ২১ তলা থেকে ২৮ তলা পর্যন্ত স্থিতাবস্থার আদেশ দেয় এবং ইতোপূর্বে ২০২৩ সালের ১২ জুন এবং ২৯ আগস্টে দেওয়া আদেশ প্রতিপালন পূর্বক শেয়ার স্পেস বুঝে নিয়ে চুক্তি সম্পাদন করতে হাইকোর্ট বিভাগ নির্দেশ প্রদান করে। সেই আদেশের ভিত্তিতেই এই শেয়ার বণ্টন চুক্তি সম্পন্ন হয়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ দীর্ঘ শুনানির পর গত ৯ অক্টোবর এ আদেশ দেন।

আদালতে বোরাক রিয়েল এস্টেটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক বিচারপতি এবিএম আলতাফ হোসেন, সাথে ছিলেন আইনজীবী মো. আবু তালেব, শেখ মোসফেক কবির, আবুল কাশেম ও এনামুল হক তুহিন।

Reneta

অপরদিকে ডিএনসিসি’র পক্ষে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম নীলিম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের (রাজউক) পক্ষে ছিলেন আইনজীবী ইমাম হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ।

উল্লেখ্য, ২৮ তলা পর্যন্ত ভবনের উচ্চতার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই; কারণ তেজগাঁও বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম বন্ধ হওয়ায় ২০০৯ সাল পর্যন্ত বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে বনানী এলাকায় উচ্চতার কোনো উর্ধ্বসীমা নির্ধারিত ছিল না, এর পূর্বেই হোটেল শেরাটনের ২৮ তলা ভবনটি নির্মিত হয়। ২৮ তলা ভবনটি ২০১৪ সালের মধ্যেই নির্মাণ সম্পন্ন হয়। এমতাবস্থায় কোনো অবস্থানেই বর্তমান উচ্চতার উর্ধ্বসীমা আলোচ্য ভবনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরে ২০১ ফুটের উর্ধ্ব থেকে ২৮ তলা পর্যন্ত উচ্চতার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়া সাপেক্ষে উক্ত ফ্লোর সমূহের হিস্যা বন্টনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হবে।

বহুতল এই ভবনটি নির্মাণের পর বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের পক্ষ থেকে স্পেস বণ্টন সংক্রান্ত একটি প্রস্তাবনা ডিএনসিসিকে দেওয়া হয়। পরে সেই প্রস্তাবনা ডিএনসিসির করপোরেশন সভায় উপস্থাপন করে সংস্থাটির প্রকৌশল বিভাগ। করপোরেশন সভার আলোকে ২০২২ সালের ২৭ নভেম্বর এবং ২০২৩ সালের ৭ জানুয়ারি ডিএনসিসির দ্বিতীয় পরিষদের ১৮ ও ১৯ তম সভার সিদ্ধান্ত মোতাবেক বোরাক রিয়েল এস্টেট কর্তৃক পেশকৃত প্রস্তাবনা অনুযায়ী ডিএনসিসি বর্ধিত ১৫ তলা থেকে ২৮ তলা পর্যন্ত ভবনের ৩০ শতাংশের পরিবর্তে ৪০ শতাংশ হিস্যা লাভ করবে। আর নকশা অনুসারে ১৪ তলা পর্যন্ত চুক্তি অনুযায়ী ডিএনসিসি পাবে ৩০ শতাংশ বোরাক রিয়েল এস্টেট পাবে ৭০ শতাংশ। এবং ১৫ থেকে ২৮ তলা পর্যন্ত ডিএনসিসি পাবে ৪০ শতাংশ আর বোরাক পাবে ৬০ শতাংশ।

এর আগে ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি বুয়েট কর্তৃক ৩০ তলার স্ট্রাকচারাল নকশা ভেটিংসাপেক্ষে একই বছরের ২৫ জুন ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন অথরাইজড অফিসার (প্রধান প্রকৌশলী) কর্তৃক ৩০ তলা ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়।

এছাড়া ২০০৭ সালে সিটি করপোরেশন কর্তৃক বিভিন্ন সংস্থা থেকে ৩০ তলার ছাড়পত্র গ্রহণ করা হয় (সিটি করপোরেশন, ডিএমপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস, পরিবেশ অধিদপ্তর, ডেসকো, ঢাকা ওয়াসা প্রভৃতি)। বুয়েটের ভেটিংয়ের পর বিধি অনুযায়ী প্রযোজ্য সকল সংস্থার অনাপত্তি প্রাপ্তি সাপেক্ষে সিটি করপোরেশন কর্তৃক ৩০ তলা ভবনের নকশা অনুমোদনের পর ২৮ তলা ‘শেরাটন ভবন’টি নির্মিত হয়।

এরপর ২০১১ সালের ২৭ নভেম্বর ডিএনসিসির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা ১৫ থেকে ৩০ তলা ভবন নির্মাণের বিষয়টি মেয়র কর্তৃক অনুমোদন হয়েছে মর্মে উল্লেখ করে স্থানীয় সরকার সচিবকে চিঠির মাধ্যমে অবহিত করেন। তৎকালীন মেয়র প্রয়াত আনিসুল হক আলাপ-আলোচনার মাধ্যমে দু’পক্ষের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে উদ্যোগ গ্রহণ করেন এবং বোরাক রিয়েল এস্টেটকে ২০১৫ সালের ৩১ মে লিখিতভাবে তা অবহিত করেন।

গত সোমবার সম্পাদিত চুক্তির ফলে হোটেল শেরাটন ভবনের ২০ তলা পর্যন্ত শেয়ার বণ্টনের কার্যক্রম চূড়ান্ত হলো। ফলে হোটেল শেরাটন পূর্ণাঙ্গভাবে চালু হতে যাচ্ছে। অন্যদিকে ডিএনসিসিও বুঝে নিয়েছে প্রায় ৫০০ কোটি টাকার সম্পদ ও বিপুল রাজস্ব আয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএনসিসি এবং বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের চুক্তিশেরাটনশেরাটন পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছেহোটেল শেরাটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় ক্রিকেটারদের চাপ নেয়াটা ‘বাধ্যতামূলক’

পরবর্তী

‘আমার একটাই দুঃখ, হলে গিয়ে সিনেমা দেখার সৌভাগ্য হয় না’

পরবর্তী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার একটাই দুঃখ, হলে গিয়ে সিনেমা দেখার সৌভাগ্য হয় না’

ভারতীয় ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস নয়, আজ ও আগামীকাল নিয়ে ভাবে টিম ইন্ডিয়া

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT