ক্রিকেট

হিমালয়সম রানাতাড়ায় লড়ছে কিউইরা

ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচের দৃশ্য, যেখানে ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মাঠে খেলছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোহলির ইতিহাস গড়ার দিনে নিউজিল্যান্ডকে হিমালয়সম লক্ষ্য দিয়েছে ভারত। ৩৯৮ রানের লক্ষ্যে নেমে তিন ব্যাটারকে হারালেও ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে লড়াই করছে নিউজিল্যান্ড। রান তোলার পাশাপাশি রানরেটের দিকেও মনোযোগ রাখতে হচ্ছে কিউই ব্যাটারদের। সেঞ্চুরির দেখা পেয়েছেন মিচেল। 

বিশ্বকাপের চলতি আসরের প্রথম সেমিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কোহলির রেকর্ডময় সেঞ্চুরি ও শ্রেয়াস আয়ারের শতকে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ৩৯৭ রানের সংগ্রহ গড়েছে স্বাগতিক ভারত। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ  ৩৪ ওভারে চার উইকেটে ২২১ রান। আটটি চার ও পাঁচটি ছক্কায় ৮৬ বলে ড্যারিল মিচেল ১০১ রানে ক্রিজে আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন রানের খাতা না খোলা গ্লেন ফিলিপস।

জিততে হলে ১৬ ওভারে কিউইদের ১৮৫ রান করতে হবে। বর্তমানে ওভার প্রতি ৬.৫০ করে রান তুলছেন মিচেল ও ফিলিপস। জয়ের জন্য় রানের গতি বাড়িয়ে তুলতে হবে ওভারপ্রতি ১১.০৬ করে।

নিউজিল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়নি খুব একটা। ৩৯ রানেই দুই ওপেনর রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের উইকেট হারায় তারা। এরপর হাল ধরেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। ১৮১ রানের জুটি গড়েছেন দুজনেই।

২৯তম ওভারে ওভারে অবশ্য উইলিয়ামসনকে আউট করার সুযোগ হাতছাড়া করে ভারত। বুমরাহ’র স্লোয়ারে উড়িয়ে মারতে যান উইলিয়ামসন। লং অনে ক্যাচ ছেড়ে দেন মোহাম্মদ শামি।

৩৩তম ওভারের প্রথম বলে আটটি চার ও পাঁচ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল। পরের বলেই উইলিয়ামসনকে ফেরান মোহাম্মদ শামি। আটটি চার ও এক ছক্কায় ৭৩ বলে ৬৯ রান করেন নিউজিল্যান্ড অধিনায়ক। ওভারের চতুর্থ বলে ফের আঘাত হানেন শামি। টম লাথাম ফিরে যান রানের খাতা না খুলেই।

বিষয়:উইলিয়ামসন ওয়াংখেড়ে স্টেডিয়াম ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কোহলি গিল নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…