চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবল বৃষ্টিতে ডুবে গেছে নিউইয়র্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে অচল করে দিয়েছে সারা রাতের ভারী বৃষ্টি । শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরে জলাবদ্ধতার কারণে বিমানবন্দর এবং পাতাল রেল পুরোপুরি চালু হচ্ছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, শহরের লেগার্ডিয়া বিমানবন্দরে প্রবেশের জন্য যাত্রীদের জলাবদ্ধতায় পানির মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে। বিমানবন্দরটি তার একটি টার্মিনালও বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস নাগরিকদের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।

এরিক অ্যাডামস বলেন, আপনারা বাসায় থাকুন। যারা কর্মক্ষেত্রে বা স্কুলে আছেন তারা পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন, আমাদের কিছু সাবওয়ে প্লাবিত হয়েছে এবং শহরের চারপাশে চলাফেরা করা অত্যন্ত কঠিন। আশা করা হচ্ছে পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল,নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালি জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। নিউইয়র্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শহরে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ব্রুকলিনে নিউইয়র্ক সাবওয়ে সিস্টেমের বেশ কয়েকটি লাইন বন্ধ রয়েছে কারণ কিছু স্টেশনের সিলিং দিয়ে পানি ঢেলে পড়ছে।

নিউইয়র্ক সাবওয়ে হল বিশ্বের অন্যতম বৃহত্তম ট্রেন নেটওয়ার্ক যার মধ্যে ৪২০টি স্টেশন এবং ৩০টিরও বেশি লাইন রয়েছে। স্কুল ও কর্মস্থলে পৌঁছানোর জন্য এর উপর নির্ভরশীল লক্ষ লক্ষ বাসিন্দাদের এটি একটি অপরিহার্য মাধ্যম।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলাবদ্ধতানিউইয়র্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জুন ২৪, ২০২৬

বিশ্বকাপের মাঝে মা হারালেন ফ্রান্সের কোচ দেশম

জুন ২৪, ২০২৬

‘আমি ফিরে এসেছি’

জুন ২৪, ২০২৬

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT