চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়লার ভাগাড়ে নামিদামি সব তারকা, কীসের ইঙ্গিত?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

চারপাশ ভরে আছে ময়লা আবর্জনায়। পলিথিনে মোড়ানো পচা খাবার ও বর্জের স্তুপ। সেইসব খাবার খাচ্ছে কাক কুকুরে। ঠিক যেমনটা দেখা যায় শহরের পার্শ্ববর্তী ময়লা ফেলার স্থানে। এসবের মাঝে নামীদামি পোশাক পরে দাঁড়িয়ে আছেন কয়েকজন, যারা সমাজের বিভিন্ন শ্রেণি পেশার!

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘অসময়’র প্রকাশিত পোস্টারে এমনটা দেখা গেল। নতুন বছরের প্রথম প্রহরে পোস্টারটি প্রকাশ করেছেন তুমুল আলোচিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’র এই নির্মাতা।

এর আগে একাধিক ফান কমেডি ধাঁচের নাটক নির্মাণ করে দেশ ও প্রবাসের দর্শকদের জনপ্রিয়তা অর্জন করেন অমি। এবার তিনি কমেডি ঘরানার পাশাপাশি ‘অসময়’-এ বর্তমান সমাজের কিছু দিক তুলে ওয়েব ফিল্ম নির্মাণ করলেন। এটি জানুয়ারিতে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে রিলিজ হবে।

ব্যতিক্রমী আবহে পোস্টারটি প্রকাশের পর নেটিজেনদের নজরে এসেছে। পরিচালক অমি জানান, ‘অসময়’ এ তিনি মূলত সোসাইটির শো-অফের গল্প দেখাচ্ছেন।

এক্স গার্লফ্রেন্ড, ফিমেল, একটি সন্দেহের গল্প, ট্যাটু নাটকের নির্মাতা অমি বলেন, ‘অসময়’ এই সময়ের গল্প। আমরা যেটা না, কিন্তু সেটা দেখাতে যেন বেশী পটু! সমাজের শো-অফের কিছু গল্প আমরা এতে দেখাবো। আমাদের সোসাইটির বেশিরভাগ মানুষ সুন্দর পোশাক পরে চলাফেরা করে। তারা এমন ভাব ধরে যে অনেক পশ! কিন্তু ভিতরটা পোশাকের মতো সুন্দর না, বরং গার্বেজ। এই মানুষগুলো মুখোশধারী রূপ নিয়ে সমাজে বসবাস করে।

গল্পের চরিত্রগুলো সঙ্গে মিল রেখেই পোস্টারটি তৈরি করা হয়েছে। অমি বলেন, এরা নিজেদের খুব পরিচ্ছন্ন পরিপাটি মনে করলেও আসলে পরিচ্ছন্ন না।

Reneta

অসময়-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। আরও আছেন অভিনেতা তারিক আনাম খান, মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, ইন্তেখাব দিনার, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, জিয়াউল হক পলাশ।

‘অসময়’-এর প্রযোজক ও বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘অসময়’-এর গল্প যখন প্রথমবার অমি আমাকে শোনায়, তখনই বুঝতে পারি সে দারুণ কিছু বানাতে চলেছে। এটি হবে বঙ্গ-এর পক্ষ থেকে আমাদের দর্শকের জন্য নিউ ইয়ার গিফট! আমরা আশা করছি দর্শক ‘অসময়’কে সেভাবেই আপন করে নেবেন, যেমনটা ‘হোটেল রিল্যাক্স’ অথবা ‘ফিমেল ৩’-কে করেছেন।

২০২৩ সালে নির্মাতা অমি ৪টি একক নাটক ও তার প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ নির্মাণ করেন। এর মধ্যে হোটেল রিল্যাক্স এখন পর্যন্ত বঙ্গ-এর সবচেয়ে জনপ্রিয় ও দেশীয় ওটিটি ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল কন্টেন্ট হিসেবে রেকর্ড গড়ে।

 

 

ঢাকা/এনই/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসময়ইন্তেখাব দিনারইরেশ জাকেরইসরাত জাহিন আহমেদওয়েব ফিল্মকাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশতারিক আনাম খানতাসনিয়া ফারিণবঙ্গমনিরা মিঠুরুনা খানলামীমা লামলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশাশ্বত দত্তশাহেদ আলীশিমুল শর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্র-জ্বর ছড়াচ্ছে বিশ্বকাপে, রেহাই পাচ্ছে না কোনো পরাশক্তিই

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

জুন ১৬, ২০২৬

টি-টুয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হল সৌম্যকে

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, কয়েকজন আটক

জুন ১৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT