চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমির প্রথম ওয়েব ফিল্মে যে কারণে ফারিণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

এই সময়ের আলোচিত নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, তার বেশকিছু একক নাটকও দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রথমবারের মতো এই নির্মাতা করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্ম। নাম ‘অসময়’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সময়ের মেধাবী অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

প্রথম ওয়েব ফিল্মে কেন ফারিণকে কাস্ট করলেন অমি, এই উত্তর জানার আগে নির্মাতার কাছে প্রশ্ন ছিলো, ‘অসময়’ ওয়েব ফিল্মে দর্শককে তিনি কী দেখাতে চাইছেন?

গল্পের ধারণা দিয়ে অমি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অসময়’ এ আমি মূলত সোসাইটির শো-অফের গল্প দেখাতে চাই। নির্মাতা বলেন, ‘অসময়’ এই সময়ের গল্প। আমরা যেটা না, কিন্তু সেটা দেখানোতেই যেন বেশী পটু! সমাজের শো-অফের কিছু গল্প আমরা এতে দেখাবো।

অমি বলেন, দেখা গেছে একজন সারাদিন খায়নি। পেটে ক্ষুধা। কিন্তু যখনই আপনি কোনো দামি রেস্টুরেন্টে গেলেন, তখন একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলেন। কিংবা চেক ইন করলেন! আবার দেখা গেল, ফ্রাস্টেশনে থাকলেও আমরা শুধু হ্যাপি মোমেন্টগুলোই সামাজিক মাধ্যমে জানান দিচ্ছি। আসলে সবাই আমরা শো অফের বেড়াজালে আটকে আছি। রিয়েলিটি থেকে দূরে সরে গেছি। সমাজের এই শো অফের গল্পগুলো মজাচ্ছলে এই সিনেমায় বলতে চেষ্টা করবো।

‘অসময়’ গল্পের যে চরিত্রটির জন্য ফারিণকে চুক্তিবদ্ধ করেছেন, সেটি অত্যন্ত গতিশীল একটি চরিত্র বলেও জানান অমি। এই ফিল্মে তাকে কাস্ট করা নিয়ে অমির ভাষ্য, একসাথে আমরা কয়েকটি প্রজেক্ট করেছি আগে। ওর ক্যারিয়ার শুরুর দিকে আমার নাটক ‘এক্স বয়ফ্রেন্ড’ এ মাত্র ৪টি দৃশ্যে কাজ করেছিলো। এরপরেও কিছু নাটকে কাজ করেছে সে। এতো ট্যালেন্ট অভিনেত্রী! তার সাথে শেষ কাজ করেছি ‘আপন’ এ। এরপর আমরা প্ল্যানিং করছিলাম নতুন কাজের। এতো অল্প সময়ে সে এতোকিছু অর্জন করছে, মাশাল্লাহ! এটা সত্যিই গর্বের বিষয়। এতো বড় ডিরেক্টর, বড় অভিনয়শিল্পীদের সাথে কাজ করেছে।

অমি বলেন,‘ফারিণের অভিনয় শেখার গতিটা খুব ভালো। আমার নতুন এই কাজের জন্য এ ধরনের একজন অভিনেত্রীর খুব প্রয়োজন ছিলো। ‘অসময়’ এর যে চরিত্রটি ফারিণ করতে যাচ্ছেন, এ চরিত্রটি মাথায় আসার সময়ই ফারিণের কথা মনে হয়। কারণ তার যে অভিনয়ের গতি, সেটা আমি মনে করি সিনেমার চরিত্রটিকে মানুষের মধ্যে অনেক বেশী বিশ্বাসযোগ্য করে তুলবে। সেজন্য তাকে নিয়েই পরিকল্পনা।’

Reneta

তবে আরও একজন অভিনেত্রী থাকবেন ‘অসময়’ এ। তার সাথে চুক্তিবদ্ধ না হওয়ায় নামটি এখনই বলতে চাননি অমি। এছাড়াও অভিনয় করবেন ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, তারিক আনাম খানের মতোন অভিনেতারা। সিনেমায় একটি গান থাকবে, যেটা করছে চিরকটু ব্যান্ড।

অমি জানালেন, এ মাসের ১৩/১৪ তারিখ থেকে ‘অসময়’ এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। সিনেমাটি ডিসেম্বরে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখতে পারবেন দর্শক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেখাব দিনারকাজল আরেফিন অমিফারিণবঙ্গব্যাচেলর পয়েন্টলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২১, ২০২৬
ছবি সংগৃহীত

শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার

জুন ২১, ২০২৬

গোলরক্ষকের দৃঢ়তার মঞ্চে পয়েন্ট ভাগাভাগি করল ইকুয়েডর-কুরাসাও

জুন ২১, ২০২৬

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT