চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের এইচ-১বি’সহ বিভিন্ন ভিসা নিয়ে সুখবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
H-1B ভিসার ছবি যুক্তরাষ্ট্রের পতাকার পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের এইচ-১বি ও এল-১ ভিসা নিয়ে বসবসাকারীদের জন্য সুখবর দিয়েছে দেশটির কতৃপক্ষ। এই সব ভিসাধারীর পরিবারের সদস্যরা সাধারণত এইচ-৪ এবং এল-২ ভিসা নিয়ে আমেরিকায় বসবাস করেন। এবার সেই এইচ-৪ এবং এল-২ ভিসাধারীদের কাজের অনুমতিপত্রের সময়সীমার স্বতঃপ্রসার বাড়িয়ে ৫৪০ দিন করা হল। যে সময়সীমা আগে ছিল মাত্র ১৮০ দিন। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমেরিকায় বসবাসকারী তথ্য ও প্রযুক্তি কর্মীদের একটা বড় অংশ।

এ মাসেরই ১৩ তারিখ থেকে এই নতুন নিয়ম চালু হবে বলে আমেরিকার নাগরিকত্ব এবং অভিবাসী পরিষেবা দফতরের নোটিসে জানানো হয়েছে।

এ ছাড়া, আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটি এইচ-১বি ভিসা নিয়ে বসবাসকারী বিদেশি কর্মীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছে, যা চালু হয়ে যাবে এই বছরের ১৭ জানুয়ারি থেকে।

Banglabid

এই পদক্ষেপকে হোমল্যান্ড দফতরের তরফে ‘আধুনিকীকরণ’ আখ্যা দেওয়া হয়েছে। এই ভিসায় বসবাসকারী কর্মীদের আমেরিকায় আসা, বসবাস এবং প্রয়োজনে এই ভিসায় বসবাসের সময়সীমা বাড়াতে গেলে যাতে অসুবিধা না হয়, সেই দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, এইচ-১বি তে যে ‘বিশিষ্ট পেশার’ মানুষদের আমেরিকায় নিয়ে আসা হয়, তার জন্য ঠিক সেই বিষয়ে সম্ভাব্য ভিসাধারীর জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে কিনা এবং যে পদের জন্য সেই ব্যক্তিকে বেছে নেওয়া হচ্ছে, ঠিক সে বিষয়ে তার সুনির্দিষ্ট ডিগ্রি আছে কি না, তা নিশ্চিত করতে হবে।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘বিজ়নেস ম্যানেজমেন্টের মতো সর্বজনীন ডিগ্রিধারীরা এই ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবেন না।’’

Reneta

এ ছাড়া, ভিসা আবেদনের পরের পদ্ধতি যাতে দ্রুত হয় তা নিশ্চিত করতে ডিপার্টমেন্টঅব হোমল্যান্ড সিকিওরিটি আরও সচেষ্ট হবে।

সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, এফ-১ ভিসা অর্থাৎ স্টুডেন্ট ভিসা থেকে যারা আমেরিকান সংস্থায় চাকরি পেয়েছেন এবং এখন এইচ-১বি ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের কাজের অনুমতির বৈধতা স্বতঃপ্রসারিত হবে। ফলে আমেরিকান সংস্থায় তাদের কাজ করতে কোনও অসুবিধা হবে না। প্রতি বছর৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয় বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য।

তা ছাড়া, আরও ২০ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয় আমেরিকায় পড়তে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, যাতে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমেরিকায় চাকরি পান। এই ভিসায় আমেরিকা থেকে আসা বিদেশিদের মধ্যে গড়ে ৭৩ শতাংশ ভারতীয়।

এইচ-৪ এবং এল-২ ভিসা নিয়ে আমেরিকায় বসবাসকারীদের কাজের অনুমতিপত্রের সময়সীমা স্বতঃপ্রসারিত হওয়ার মেয়াদ বাড়িয়ে ৫৪০ দিন করার ফলে আমেরিকান নিয়োগকারীরা অনেকটাই নিশ্চিন্তে তাদের নিয়োগ করতে পারবেন।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটির কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপগুলি আইনি অভিবাসীদের নিয়োগে সদর্থক ভূমিকা নেবে এবং আমেরিকার অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবে। তবে সরকারের তরফে এই আশ্বাসের পরেও নিশ্চিত হতে পারছেন না এ দেশে বসবাসকারী ভারতীয়েরা।

বোস্টন এলাকায় বসবাসকারী এল-১বি ভিসাধারী মিথুন দাশ এবং এইচ-১বি ভিসাধারী অর্কপ্রভ বসু মনে করিয়ে দিচ্ছেন যে, ২০ জানুয়ারি থেকে ফের শুরু হচ্ছে ‘ট্রাম্প জমানা’।

এর আগের বার যখন প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন তাঁর জমানাতেই সব থেকে বেশি এইচ-১বি ভিসার আর্জি খারিজ হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসী পরিষেবাএইচ-১বি ভিসাট্রাম্প জমানা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT