চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে দীপু হাজরার ‘ভালো থেকো, ভালোবাসা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২২
বিনোদন
A A

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা দীপু হাজরা। তার নাটকে ওঠে আসে গ্রাম বাংলার মানুষের গল্প। মধ্যবিত্ত মানুষের গল্প। হাসি কান্না আর নানা ধরনের আবেগের ভেতর দিয়ে তিনি বিনোদিত করেন দর্শককে।

আগামী বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে দীপু হাজরার পরিচালনায় টেলিফিল্ম ‘ভালো থেকো, ভালোবাসা’। এটি রচনা করেছেন সুস্ময় সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, সালহা খানম নাাদিয়া, রিগান সোহাগ, শ্রেয়সী খান। টেলিফিল্মটি প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

টেলিছবির গল্পে দেখা যায় সাফাত আর লাবনী দুই বন্ধু। তাদের মধ্যে প্রেম আছে কিনা বুঝতে পারে না কেউ। তারা কেবলই বন্ধুর মতন মেশে। একদিন লাবনীকে খুঁজতে ওদের বাসায় এসে লাবনীর বড়ো বোন অতসীর সঙ্গে পরিচয় হয় সাফাতের। অতসীকে মনে ধরে সাফাতের। তবে অতসী যেহেতু বড়, তাই ওকে কিছু বলার সাহস হয় না। এদিকে নিয়ম করে, নানা ফন্দি ফিকির করে সাফাত অতসীর সঙ্গে যোগাযোগ করে। ব্রেকাপের পর অতসী হাসতে ভুলে গেছে, হয়ে গেছে ইন্ট্রোভার্ট। সেই অতসী সাফাতের কারণে ধীরেধীরে আবার স্বাভাবিক হয়ে ওঠে, হাসতে শুরু করে।

সাফাত তাকে নিয়ে মেতে থাকে, অতসীকে হাসায়, নানারকম মজা করে ওর সাথে। হঠাৎ একদিন অতসী উপলব্ধি করে, সাফাত তো তার বোন লাবনীর বন্ধু। লাবনী আবার সাফাতকে ভালোবাসে না তো? কথাটা ইঙ্গিতে বুঝে নিতে গেলে অতসী টের পায় লাবনী আসলে বন্ধুর চেয়ে বেশি আর কিছু ভাবে না সাফাতকে। এমনকি লাবনীর সঙ্গে আরেকজন ছেলের বেশ খাতির আছে। হয়তো ঐ ছেলের সঙ্গেই লাবনীর প্রেম। নিজেকে বোঝায় অতসী, নানাভাবে, নানা-ব্যাখ্যায়। কিন্তু জীবনের জটিল ব্যাখ্যাগুলো কেন যেন তাকে আটকাতে পারে না। অতসীর কেবলই সাফাতের ভালোবাসায় স্বপ্নের পৃথিবীতে উড়তে ভালো লাগে। আর সাফাতও পাগলের মতো ভালোবাসতে থাকে অতসীকে। তবে সাফাত কিংবা অতসী কেউ কখনও নিজেদের অনুভূতির কথা একে অপরকে জানায় না। আর সেটাই কাল হয়ে দাঁড়ায় একসময়।

লাবনীর সঙ্গে ওর বয়ফ্রেন্ড শিবলির ঝামেলা হতে লাবনী কাঁদতে কাঁদতে অতসীকে জানায়, সে আসলে ভালোবাসে সাফাতকে, শিবলির সাথে এতদিন ঘুরতো সাফাতকে জেলাস করার জন্য। অথচ সাফাতের কোনো বিকার নেই, সে বোধহয় অন্য কাউকে ভালোবাসে। অথচ সাফাতকে জীবনে না-পেলে লাবনী নাকি মারা যাবে! লাবনীর মুখে এ কথা শুনে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে অতসীর। সে মুহুর্তে স্তব্ধ হয়ে যায়।

এমন গল্প নিয়েই এগিয়ে চলে ‘ভালো থেকো, ভালোবাসা’ টেলিফিল্মটির গল্প। শেষ পর্যন্ত কী হয়? জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইটেলিফিল্মদীপু হাজরালিড বিনোদনশিবলী নোমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT