বিনোদন

অপূর্ব-সাবিলাকে নিয়ে ‘পান্তা ভাতে ঘি’

ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে অপূর্ব-সাবিলার ‘পান্তা ভাতে ঘি’

অপুর্ব ও সাবিলা পান্তা ভাতে ঘির অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অপুর্ব ও সাবিলা পান্তা ভাতে ঘি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, উজ্জ্বল পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপূর্ব ও সাবিলা নূরকে জুটি করে চ্যানেল আইয়ে এবারের ঈদে বেশ ক’টি নাটক ও টেলিছবি দেখতে পারবেন দর্শক। এরমধ্যে সবচেয়ে মজার কাজ হতে যাচ্ছে ‘পান্তা ভাতে ঘি’!

অন্তত এমনটাই দাবি সংশ্লিষ্টদের। টেলিছবিটির নামের মধ্যেই রয়েছে মজার ইঙ্গিত, যদিও এর বেশি কিছু আগাম বলতে নারাজ এর নাট্যকার রাজীব আহমেদ ও নির্মাতা বি ইউ শুভ।

রাজীব আহমেদ বলেন, যেহেতু ঈদ উৎসবের প্রজেক্ট, তাই শুধুমাত্র বিনোদনের উদ্দেশে টেলিছবিটি লেখা। তবে হাসতে হাসতে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজও ছেড়ে গেছি আমরা। আমার ধারণা এটি ঈদের অন্যতম সফল কাজে পরিণত হবে।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় টেলিছবিটি দেখতে পারবেন দর্শক।

চ্যানেল আইয়ে প্রচারের পর টেলিছবিটি দর্শক দেখতে পারবেন সিএমভি’র ইউটিউব চ্যানেলেও।

বিষয়:অপূর্ব ঈদ ২০২১ চ্যানেল আই টেলিফিল্ম নাটক রাজীব আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…