বাংলাদেশ

৬ জেলায় নতুন এসপি নিয়োগ

বাংলাদেশের গৃহমন্ত্রালয় ভবনের সাইনবোর্ড, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের ৬ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার ১৬ নভেম্বর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৬ জেলায় নতুন এসপি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

উল্লেখিত প্রজ্ঞাপনে বলা হয়, গাইবান্ধায় মোহাম্মদ সারওয়ার আলম, ফরিদপুরে মো. মারুফাত হুসাইন, দিনাজপুরে মিজানুর রহমান, পাবনায় এ এন এম সাজেদুর রহমান, হবিগঞ্জ জেলায় গৌতম কুমার বিশ্বাস, নীলফামারী জেলায় মোহাম্মদ বিল্লাল হোসেনকে পুলিশ সুপার করা হয়েছে।

 

বিষয়:নিয়োগ পুলিশ সুপার স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…