চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুরমা সুরমা’র পর জাহিদ আকবরের ‘গভীরে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৭, জুন ২০২৩
বিনোদন
A A

গত রোজার ঈদে শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিতে ‘সুরমা সুরমা’ গান দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন গীতিকার জাহিদ আকবর। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও তিনি গান লিখেছেন এই ঢাকাই সুপারস্টারের ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘প্রিয়তমা’র জন্য।

‘সুরমা সুরমা’ গানটি গেয়েছিলেন কোনাল ও ইমরান, সংগীত করেছিলেন নাভেদ পারভেজ। এবার ‘গভীরে’ গানটি সাজিদ সরকারের সুরে গাইছেন রেহান রসুল ও প্রিয়াংকা গোপ।

জাহিদ আকবর বলেন, গভীরে গানটা হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়ার মতো গান, উত্তেজনার কোনো গান নয়। শিরা উপ-শিরায় ভালোবাসা ছড়িয়ে যাওয়ার মতো গান। গল্পে শাকিব খানের ৮০ বছরের লুকের ডামি ছবি দেখে গানটা লিখতে বেশি উৎসাহী হয়েছিলাম। গানটা শুনে শ্রোতারা বলতে পারবেন কেমন হয়েছে।

Banglabid

তিনি বলেন, মুক্তির আগে শাকিব খানের লুক নিয়ে যতটা আলোচনা হয়েছে, বাংলা সিনেমার ইতিহাসে এমন আগে হয়নি। সে কারণে এই ছবির অংশ হতে পারা অনেক আনন্দের। গান লেখার আগে এ ছবির গল্প শুনে মনে হয়েছিল পুরো ছবিতে অনেক গুরুত্বপূর্ণ অংশ জুড়ে গানটি বহমান থাকবে।

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরো রয়েছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ অনেকে। ছবিটি এবার ঈদে ১০০-এর বেশী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজাহিদ আকবরপ্রিয়তমাশাকিবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল আমদানিতে প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ নিয়ে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT