চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দিনের সিদ্ধান্তে করা সোলসের নতুন গান ইউটিউবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

নতুন বছরে নতুন গান প্রকাশ করেছে দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। গানের শিরোনাম ‌‘নতুন শহর’। গানটি লিখেছেন লন্ডন প্রবাসী শেখ রানা। সুর ও সংগীত করেছেন পার্থ বড়ুয়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোলস জানায়, মঙ্গলবার রাতে গানটি সোলসের অফিসিয়াল ও পার্থ  বড়ুয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। গত বছর সোলস পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে লন্ডন সফরে গিয়েছিল। বার্মিংহামে সোলসের একটি অনুষ্ঠানে আসেন শেখ রানা। সেখানেই ‘নতুন শহর’ গানটির পরিকল্পনা হয়। গানটির ভিডিও ধারণ করা হয়েছে বার্মিংহামে বিভিন্ন লোকেশনে।

গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন,‌ আমরা বলেছিলাম পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ৫০টি গান প্রকাশ করবো। এরই ধারাবাহিকতায় নতুন শহর গানটি প্রকাশ করেছি। এই গানটি একদিনের সিদ্ধান্তে করা হয়। বিদেশে বসে প্রফেশনাল স্টুডিওতে গান রেকর্ডিং করা এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।

কথায় কথায় এই গায়ক বলেন,‌ শেখ রানার মাধ্যমে জানতে পারি তৌফিক আহমেদ বার্মিংহাম প্রবাসী। তার সাথে কথা বলে পরদিন রেকর্ডিং স্টুডিও বুক করা হয়। এক দিনের মধ্যেই গানটি রেকর্ডিং সম্পন্ন হয়। স্টুডিং বুকিংয়ের জন্য তিতাসের প্রতি কৃতজ্ঞতা।

বার্মিংহামের বি দ্য সাউন্ড স্টুডিওতে গানটির রেকর্ডিং ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন জেনিস ক্রাউকলিস। ‘নতুন শহর’ গানটির সার্বিক সহযোগিতায় ছিল টিএন্ডটি কনসালটেন্সি’র কর্ণধার ইফতেখার।

প্রসঙ্গত, সোলসের পঞ্চার পূর্তি উপলক্ষে সাতটি গান প্রকাশ হয়েছে। এই তালিকায় রয়েছে- কিতা ভাইসাব, রিক্সা, যদি দেখো, হাওয়াই মিঠাই, সাগরের প্রান্তরে, বন্ধ হয়ে গেছে,  যত প্রেম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাননতুন বছরপার্থপার্থ বড়ুয়াব্যান্ডসোলস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT