বিনোদন

নতুন ফোক গান নিয়ে কাজল আরিফ

কাজল আরিফ নতুন ফোক গানে গাইছেন, গিটার হাতে, সুন্দর প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজল আরিফ নতুন ফোক গান নিয়ে পারফর্ম করছেন, প্রকৃতি ও গাছপালা পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউটিউবে এসেছে কণ্ঠশিল্পী কাজল আরিফের ফোক গান ‘কেমন ভালোবাসো’। সোমবার প্রযোজনা সংস্থা ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও মুক্তি দেওয়া হয়।

গানের কথা লিখেছেন মোহাম্মদ হুমায়ুন। সংগীত পরিচালনায় ছিলেন সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন ও সৌরভ। গায়ক কাজল ছাড়াও গানে মডেল হয়েছেন জামসেদ শামীম ও স্নিগ্ধা। মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে এর শুটিং হয়।

গানটি নিয়ে কাজল আরিফ বলেন, বেশ যত্ন নিয়ে গাওয়ার চেষ্টা করেছি গান‌টি। ছোটবেলা থেকে ফোক গান ভা‌লোবা‌সি। এর মধ্যে আমার গাওয়া ক‌য়েক‌টি গান পছন্দ ক‌রে‌ছেন শ্রোতারা। নতুন গানটি নি‌য়ে শ্রোতাদের কাছে হাজির হ‌তে পেরে অনেক ভালো লাগেছে। আশা করি এ গান‌টিও সবার ভালো লাগবে।

তিনি আরও বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে সবকিছু বদলাচ্ছে। গান এখন শুধু শোনার না, দেখারও মাধ্যম। ফলে প্রযোজকদের শুধু গান নয়, ভিডিও নিয়েও ভাবতে হচ্ছে। সুন্দর গানের পাশাপাশি সুন্দর একটি ভিডিও সময়ের দাবি। সেই দাবি থেকে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে শুটিং করা হয়েছে। যা দর্শকের গানের পাশাপাশি চোখেরও আরাম দেবে।

এর আগে তরুণ গায়ক কাজল আরিফের ‘স্বপ্ন ছেঁড়া’, ‘কসম দিলাম’, ‘বর্ষাবরণ’,‘অজানা পথে’ এবং ‘কেউ নই কারো আপন’সহ বেশ কিছু গান ও মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। ফকির লালন শাহের গান ‘রবে না এ ধন’ শিরোনামের একটি গানও গেয়েছেন আরিফ।

বিষয়:আরিফ কাজল আরিফ গান বর্ষা বরণ সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…