বিনোদন

আফজালের গীতিকবিতায় তানভীরের গান

আফজাল ও তানভীর স্টুডিওতে বসে সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফজাল ও তানভীর একটি রেডিও স্টুডিওতে বসে সাক্ষাৎকার দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও রেকর্ডিং সরঞ্জাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে আসছে বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের কথায় তানভীর তারেক এর সুর-সংগীতে নতুন গান। গানটির শিরোনাম ‘কবে ও কীভাবে’।

তানভীর তারেক জানান, গানটি মূলত আফজাল হোসেন রচিত কাব্যগ্রন্থ ‘আমরা ধুলোকনার আমরা আদর্শলিপির’ থেকে নেয়া। তার ভাষ্য, আফজাল ভাইয়ের স্নেহধন্য হওয়ায় নিজেকে ভেবে আনন্দ লাগে, সৃজনশীল কাজ করার সাহস পাই। এত বড় গুণী মানুষ আমাকে ভালবাসেন, আমার কাজকে অনুপ্রেরণা দেন। এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। তার নির্মাণের প্রথম চলচ্চিত্র ‘মানিকের লাল কাঁকড়া’তে আমি সংগীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। একই সাথে এ ছবিটিতে আমাকে দিয়ে অভিনয়ও করিয়েছেন তিনি।

তিনি বলেন,“বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের কাজ হয়েছে মূলত আফজাল ভাইয়ের সাথে। সেখান থেকে হঠাৎ করে প্রস্তাব দিলাম তার একটি কবিতাকে গানে রুপান্তরের। তিনি সম্মতি জানালেন। গানের কথাগুলো এমন ‘আমার দিকে তাকিয়ে নেই তুমি, তুমি কান পেতে আছো কোলাহলে’। চমৎকার একটি গল্প আছে গানটিতে। পরে কবিতাটি গানে রুপান্তরের জন্য সংযোজন বিয়োজন করা হলো। আমি যখন তাকে ডেমো শুনালাম তখন তিনি যুক্তরাষ্ট্রে। এভাবেই গানটি তৈরি হলো।”

আফজাল হোসেন বলেন,‘তানভীরের বিভিন্ন সৃজনশীল পাগলামি আমার ভাল লাগে। এটিও ওর একটা অংশ। ভাল কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি।

‘কবে ও কীভাবে’ শিরোনামের গানটি ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ঈদ উপলক্ষে এবং বিশ্বব্যাপী গানটি আন্তর্জাতিক প্লাটফর্মে ডিস্ট্রিবিউট করবে স্বাধীন মিউজিক অ্যাপ। এটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন ইয়ামিন ইলান।

বিষয়:আফজাল হোসেন ঈদ গান তানভীর তারেক সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…