বিনোদন

তারকা শিল্পীদের কণ্ঠে ‘বাংলাদেশের নেতা’

প্রধানমন্ত্রীর জন্মদিনে জুলফিকার রাসেলের লেখা গান

বাংলাদেশের নেতা গানের শিল্পীদের কণ্ঠে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলাদেশের নেতা শিরোনামে শিল্পীদের গানের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে ভাঙে নদীর ঢেউ/ তুমি দেশের তুমি দশের তুমি আমাদের মতো কেউ/ রাখি তোমায় মন-গহীনে হৃদয় আছে যেথা/ বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা…’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমনই এক দরদী কথার গান রচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন (২৮ সেপ্টেম্বর) উপলক্ষে অন্তর্জালে ‘বাংলাদেশের নেতা’ নামের এই গানটি প্রকাশ হয়েছে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়। গানটির সুর-সংগীত করেছেন পাভেল আরিন আর পরিকল্পনা ও প্রযোজনায় ছিলেন ইয়াসির মাহমুদ খান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, লিংকন ডি কস্তা, জাহিদ নিরব ও মাশা ইসলাম। এর ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ।

গানটি প্রসঙ্গে এর গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমাদের ক্ষুদ্র নিবেদন এটি। আমরা চেষ্টা করেছি কথা-সুর-চিত্রে নেত্রীর জন্মদিনে সুরেলা একটি উপহার দেয়ার।’

এদিকে বিশেষ এই উপহারসংগীত প্রসঙ্গে গানটির সংগীত পরিচালক পাভেল আরিন বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে ছোট্ট এই উপহারটি প্রকাশের।

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

বিষয়:গান জাহিদ নিরব জুলফিকার রাসেল পান্থ কানাই প্রধানমন্ত্রী মাশা ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…