চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন পরিচয়ে তমাল, নজর দিয়ে আত্মপ্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২৯, জুন ২০২২
বিনোদন
A A

বাংলাদেশের সংগীত অঙ্গণে এক পরিচিত নাম তমাল। যদিও নিজেকে টিএমএল বলে পরিচয় দিতে পছন্দ করেন এই সংগীতশিল্পী।

মূলত কিবোর্ড বাজান। আর এই পরিচয়েই গানের মানুষ চেনেন তাকে। ১৮ বছরের বেশি সময় ধরে দেশের জনপ্রিয় ব্যান্ড ফিলিংস এবং নগর বাউলের সঙ্গে কাজ করছেন।

তবে কিবোর্ডিস্ট পরিচয়ের বাইরে তার কণ্ঠশিল্পী পরিচয়টা চাপা পড়েছিল দীর্ঘ বছর। ৩২ বছরের সংগীত জীবনে তমালের অর্জনও কম না। তার নিজের গাওয়া গান নিয়ে ‘টেলিফোন’, ‌ নামে একটি অ্যালবাম প্রকাশ করেছিল জি সিরিজ। ‘সাত রঙের সাতজন’, ‌’রঙ বেরঙের মানুষ’ অ্যালবামগুলোতেও রয়েছে তার গান। লেজার ভিশন প্রকাশ করেছিল তার সংগীত পরিচালনায় ‘ফ্রি কালচার’ নামে একটি অ্যালবাম। ফাহমিদা নবী, বাপ্পা মজুমদারের জনপ্রিয় গানের সুর ও সংগীতও তার করা।

স্ট্রালিং ও তীর্থক ব্যান্ডের সাবেক এই সদস্য এবার নিজের একক গান নিয়ে পর্দার আড়াল থেকে প্রক্যাশ্যে আসছেন। ‘নজর’ নামের গান দিয়েই সংগীত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। মৌমিতার লেখা গানটির সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। গানটি নিয়ে তৈরি হয়েছে একটি মিউজিক ভিডিও। চলচ্চিত্র অভিনেত্রী কেয়া ও তমালকে দেখা যাবে ভিডিওর গল্পে। ভিডিওটি নির্মাণ করেছে পূণ্যফিল্মস টিম।

২৮ জুন ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে মিউজিক ভিডিওটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তমালের দীর্ঘদিনের সঙ্গীত জীবনের বন্ধুরা, ছিলেন ফাহমিদা নবী, মাকসুদ, গোলাম মোরশেদ, সজীব দাস, আহসান কবির, অভিনেত্রী কেয়া, রাশিদ পলাশসহ মিউজিক ভিডিওটির মডেল ও কলাকুশলিরা।

তমাল বলেন, ‘সব কিছুই নতুন করে শুরু করছি। স্টেজের ব্যাক সাইডে বসে এতোদিন কাজ করেছি। এখন একটু সামনে থেকে শ্রোতাদের মন জয় করতে চাই। নজর দিয়ে শুরু। ঈদের আগে আরও একটা গান ছাড়ার ইচ্ছা আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। যে কোনো বয়স থেকে জীবনে যেকোনো কিছু শুরু করা যায়। আমি তার প্রমাণ দিতে চাই আবারও।’

Reneta

নজর গানটি প্রকাশ পায় টিএমএল ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাননগরবাউলফিলিংসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

​ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন: শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ

মে ১৪, ২০২৬

‘হলিউডের জন্য লজ্জা’ মন্তব্যে কান উৎসবে করতালি

মে ১৪, ২০২৬

কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জী: ‘চোর চোর’ স্লোগান

মে ১৪, ২০২৬

ক্রিকেটে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করছেন ইব্রাহিম

মে ১৪, ২০২৬

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আরাঘচি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT