চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে লুৎফর হাসানের ৭ গান, সংগীতায়োজনে মার্সেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
লুৎফর হাসান এককালে গানের প্রচারে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সাতটি গানের একটি প্রকল্প হাতে নিয়েছেন কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও লেখক লুৎফর হাসান। সেই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন এ সময়ের আলোচিত সংগীত পরিচালক শাহরিয়ার মার্সেল। এরই মধ্যে তারা বেশ কিছু গানের সুর ও সংগীতায়োজনের কাজ শেষ করেছেন।

‘বুড়িগঙ্গার হাওয়া’, ‘ঘরছাড়া’, ‘হইবা নাকো’, ‘কার ঘরেতে খিল’সহ প্রতিটি গানের কথা লিখেছেন শিল্পী লুৎফর নিজে। একই সঙ্গে মার্সেলের সঙ্গে যৌথভাবে সুর করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার মার্সেল।

লুৎফর হাসানের বলেন, অ্যালবামের বাইরে একসঙ্গে এতগুলো গান আগে সেভাবে করা হয়ে ওঠেনি। তারচেয়ে বড় বিষয় হলো, এ প্রকল্পের প্রতিটি গানের ভিন্নতার ছাপ তুলে চেষ্টা করা হচ্ছে। মেলো-রোমান্টিক থেকে শুরু করে লোক সুরের আদলেও এ গানগুলো রেকর্ড করা হচ্ছে। এক কথায়, সময়ের চাহিদা পূরণ এবং নতুনত্ব তুলে ধরার প্রয়াসেই এ আয়োজন।

লুৎফর আরও জানান, মার্সেল প্রতিভাবান ও পরীক্ষিত একজন সংগীত পরিচালক। নিজস্বতা ধরে প্রতিটি গানে নতুনত্ব যোগ করে চলেছেন, যা শ্রোতার প্রশংসাও কুড়াচ্ছে। সে কারণেই সাত গানের এ প্রকল্পের সঙ্গে তাঁকে যুক্ত করা। নভেম্বর মাসের প্রথম ভাগ থেকে আমাদের গানগুলো একে একে প্রকাশ করা শুরু হবে। আশা করছি, গানগুলো শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে।

লুৎফর হাসানের পাশাপাশি গানগুলো নিয়ে আশার কথা শুনিয়েছেন মার্সেল নিজেও।

এদিকে, লুৎফরের গানের প্রকল্পের পাশাপাশি শাহরিয়ার মার্সেল নতুন আরও বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সে তালিকায় আছে ওয়েব সিনেমা, নাটক ও একক গানের কাজ। তিনি বলেন, প্রতিটি গানে ভিন্নতা রাখার চেষ্টা করেছি। প্রেমের গান হলেও ভিন্ন ভিন্ন অনুভূতি রেখেছি। যেসব নির্মাতাদের সাথে কাজ করেছি, তাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে ড্রাইভ দিতে হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানলুৎফর হাসানসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT