চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু-কিশোরদের প্রতিভার খোঁজে বিটিভির উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
বিটিভি কর্মকর্তাদের সঙ্গে শিশু-কিশোর প্রতিভা উন্নয়ন বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী সাংস্কৃতি অঙ্গনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ ও সারাদেশে সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে ‘নবস্পন্দন’ শিরোনামে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ টেলিভিশন।

দেশের আট থেকে চৌদ্দ বছর বয়সী সকল শিশু-কিশোরদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও অভিনয় এই তিনটি বিষয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। একজন প্রতিযোগী এক বা একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ও তৃতীয় লিঙ্গের শিশু-কিশোরেরাও অংশ নিতে পারবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিটিভির সদর দপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিটিভি’র মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, ‘আমরা মনে করি, জাতীয় সংস্কৃতি বিকাশে সহায়তা করা বাংলাদেশ টেলিভিশনের নৈতিক দায়িত্ব। ‘নবস্পন্দন’ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে খুব সহায়ক হবে। প্রধানমন্ত্রীর উৎসাহে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর উদ্যোগ ও দিকনির্দেশনায় বিটিভিতে শুরু হতে যাচ্ছে ‘নবস্পন্দন’।

Banglabid

তিনি জানান, প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের টেলিটকের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ প্রতিযোগিতার জন্য একটি লোগো এবং থিম সং নির্মাণ করা হয়েছে। বিটিভিতে এ সংক্রান্ত একটি টিজারের প্রচার শুরু হয়েছে। প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের প্রাথমিক পর্বের অডিশন বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক পর্বে উত্তীর্ণ প্রার্থীরাই জাতীয় পর্যায়ে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী টেলিটকের ওয়েবসাইটে আবেদনপত্র পূরন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরুর তারিখ ৩০ অক্টোবর এবং শেষ তারিখ ৩০ নভেম্বর। প্রতিযোগিতায় প্রতিটি বিষয়ে অংশগ্রহণের জন্য জনপ্রতি ১১২ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো. জহিরুল ইসলাম যুগ্মসচিব উপমহাপরিচালক (প্রশাসন, অর্থ ও অনুষ্ঠান), ড. সৈয়দা তাসমিনা আহমেদ উপমহাপরিচালক (বার্তা), আফসানা বিলকিস পরিচালক (প্রশাসন), জগদীশ এষ পরিচালক(অনুষ্ঠান ও পরিকল্পনা), মাহফুজা আক্তার জি.এম (ঢাকা কেন্দ্র), জাহিদুল ইসলাম বার্তা সম্পাদকসহ বিটিভির ঊর্দ্ধতন কর্মকর্তারা।

Reneta

শিল্পী মুস্তাফা মনোয়ারের হাত ধরে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে শুরু হয়েছিল শিশুশিল্পীদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। দেশ স্বাধীনের পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে নতুন আঙ্গিকে নতুন কুঁড়ি শুরু হয়। দীর্ঘদিন পর বিটিভি আবার শুরু করতে যাচ্ছে শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নবস্পন্দন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন কুঁড়িনবস্পন্দনপ্রতিভা অন্বেষণবাংলাদেশ টেলিভিশনবিটিভিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

আগামীর বাংলাদেশের রাজনীতিতে নারীদের পথ বড় কন্টকময়

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT