অর্থনীতি

সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১৪ টাকা

সয়াবিন তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সয়াবিন তেল বোতলে ঢালা হচ্ছে, পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব বোঝানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খোলা বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। লিটারে বাড়লো ১৪ টাকা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।।

নতুন ঘোষণা অনুসারে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।

গত ১৩ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছিল, প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছে ভোজ্যতেল মিলমালিকেরা। এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ১৭৫ টাকা ছিল।

এর আগে গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

বিষয়:সয়াবিন তেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…