চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২১, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের নির্বাচনী কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর এক দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। আগামী ২৮ জুন দেশটিতে ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ মে) আনাদোলু নিউজ এজেন্সিসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাষ্ট্র-চালিত বার্তা সংস্থা আইআরএনএ সূত্রে প্রতিবেদনে বলা হয়, গতকাল ইরানের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভার প্রধানদের মধ্যে বৈঠকের পর এই আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট প্রার্থীদের নিবন্ধন শুরু হবে আগামী ৩০ মে। আর প্রচারণা চলবে ১২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত।

দেশটির সংবিধান অনুসারে, প্রেসিডেন্টের পদ শুন্য হওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ফলে দেশটিতে আগামী ২৯ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

রোববার (১৯ মে) একটি জলাধার উদ্বোধন শেষে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় তাবরিজ শহরে যাওয়ার সময় হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন। এ সময় তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন। তারা সকলেই এই দুর্ঘটনায় নিহত হন।

ট্যাগ: ইব্রাহিম রাইসির মৃত্যুইরানইরানে প্রেসিডেন্ট নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সূত্রাপুরের অপু হত্যা: সর্বোচ্চ আদালতের রায় ৪ জুন

পরবর্তী

ভালো ভাবনার আহ্বানে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত

পরবর্তী
বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে বিশাল জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো ভাবনার আহ্বানে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত

পাটক্ষেতে হনুমান তাড়াতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, গ্রামে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটক্ষেতে হনুমান তাড়াতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT