বাংলাদেশ

শপথ নিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ গ্রহণের সময়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ ২৪ এপ্রিল সোমবার সকাল ১১টা থেকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোটবোন শেখ রেহানা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা।

আজ থেকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করলেন মো. সাহাবুদ্দিন। গতকাল রোববার দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শেষ করেছেন আবদুল হামিদ।নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেছেন। নতুন রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুরের জুবিলী ট্যাংক পাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম চুপ্পু। পিতা শরফুদ্দিন আনছারী, মাতা খায়রুন্নেসা। তিনি ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরে এলএলবি ও বিসিএস (বিচার) পরীক্ষায় উত্তীর্ণ হন।

বিষয়:নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…