চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রক্রিয়াজাত খাদ্য শিল্পে ফর্টিফাইড আটা ব্যবহারে নতুন সম্ভাবনা, টেকনোসার্ভ আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য শিল্পে ফর্টিফাইড আটা ও ময়দার বাণিজ্যিক ব্যবহার এবং এর পুষ্টিগত প্রভাব নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালা মিলার্স ফর নিউট্রিশন কোয়ালিশনের উদ্যোগে, টেকনোসার্ভ কর্তৃক বাস্তবায়িত ও গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত হয়।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, এই কর্মশালাটি ঢাকার গুলশানে অবস্থিত লেকশোর হাইটস হোটেলে আয়োজিত হয়।

কর্মশালায় ফর্টিফাইড আটা ব্যবহার করে কীভাবে একদিকে অপুষ্টি মোকাবিলা এবং অন্যদিকে দেশীয় ও রপ্তানিমুখী প্রক্রিয়াজাত খাদ্য শিল্পে প্রবৃদ্ধি অর্জন করা যায়—সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষস্থানীয় প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারক, ফ্লাওয়ার মিল মালিক, খাদ্যপ্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এসিআই ফুডস্, ইফাদ মাল্টি প্রডাক্টস, আকিজ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান, মেঘনা গ্রুপ, আমান গ্রুপ, গোল্ডেন হারভেস্ট, প্রাণ গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, গ্রামীণ ড্যানোন, কিউএএম (কেএফসি ও পিজ্জা হাট), ইগলু, জনতা বিস্কুট, ড্যান ফুড, ইউরো ফুডসহ দেশের শীর্ষস্থানীয় বহু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিস্কুট, বেকারি, দুগ্ধজাত খাদ্য, নুডলস, স্ন্যাকস ও রেডি-টু-ইট পণ্যে ফর্টিফাইড আটা ব্যবহারে শিল্পখাত যে প্রস্তুত—এই উপস্থিতি তারই প্রতিফলন।

উদ্বোধনী অধিবেশনে টেকনোসার্ভের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মো. গুলজার আহমেদ বলেন, প্রক্রিয়াজাত খাদ্য শিল্প জনগণের কাছে অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্ট পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম। ফর্টিফাইড আটা ব্যবহারে একদিকে ব্র্যান্ড ভ্যালু ও প্রতিযোগিতা বাড়ে, অন্যদিকে জাতীয় পুষ্টি লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ গুলজারুল আজিজ এবং টেকনোসার্ভের সিনিয়র ফুড ফর্টিফিকেশন স্পেশালিস্ট মো. নাঈম জোবায়ের। এছাড়া “পরবর্তী পদক্ষেপ কী হতে পারে?” শীর্ষক আলোচনায় ডব্লিউএফপি, গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনালসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এবং বিএএসএফ, বুলার বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন।

Reneta

প্রধান অতিথির বক্তব্যে খাদ্য অধিদপ্তরের পরিচালক রেজা মোহাম্মদ মহসিন বলেন, ফর্টিফাইড আটা একটি সময়োপযোগী উদ্ভাবন। ভবিষ্যতে এটি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে। তিনি পুষ্টিসংবেদনশীল খাদ্য ব্যবস্থা গঠনে বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। তিনি বলেন, ফর্টিফাইড আটা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও টেকসই জনস্বাস্থ্য উন্নয়নের একটি কার্যকর মাধ্যম।

অনুষ্ঠানের সমাপনী পর্বে টেকনোসার্ভের পক্ষ থেকে শিল্প, সরকার ও উন্নয়ন সহযোগীদের যৌথভাবে খাদ্য ফর্টিফিকেশন সম্প্রসারণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্মশালা অনুষ্ঠিতকান্ট্রি প্রোগ্রাম ম্যানেজারটেকনোসার্ভফর্টিফাইড আটাময়দার বাণিজ্যিক ব্যবহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT