বাংলাদেশ

চলমান পরিস্থিতিতে অফিসের নতুন সময়সূচি ঘোষণা

অফিসে কর্মীদের কাজের দৃশ্য, কম্পিউটার ও ল্যাপটপের সামনে বসে কাজ করছে কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে কর্মীদের কাজের দৃশ্য, কম্পিউটার ও ল্যাপটপের সামনে বসে কাজ করছে কর্মীরা, আধুনিক অফিস পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের চলমান পরিস্থিতিতে অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। আগামীকাল রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে।

শনিবার (২৮ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবে। এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এবং গণমাধ্যম কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

কারফিউ জারি হওয়ায় গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে।

 

বিষয়:জনপ্রশাসন মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…