চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে নতুন জুটির ছড়াছড়ি: দর্শক হৃদয়ে ঠাঁই পাবে তো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
বলিউডের নতুন জুটির ছবি, প্রেম ও বন্ধুত্বের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে নতুন জুটির আগমন মানেই দর্শকের নতুন কিছুর প্রত্যাশায় থাকা। বিশেষ করে প্রেমের ছবিতে জুটি প্রথার বিকল্প নেই। তবে সব জুটিই যে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে, এমনটা নয়। তবে বহু নতুন জুটি বলিউডে চিরদিনের জন্য স্থান করে নিয়েছে, এ সংখ্যাও কম নয়!

সামনের কয়েক বছরে বলিউডে নতুন জুটির কাজ দেখা যাবে অনেকগুলো। জেনে নিন বলিউডের নতুন জুটিদের সম্পর্কে:

হৃতিক-দীপিকা: বলিউডের সবচেয়ে সুদর্শন দুই তারকাকে এক ছবিতে দেখার জন্য ভক্তদের অপেক্ষার পালা শেষের পথে। হৃতিক-দীপিকাকে একসঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ছবিতে। ছবির শুটিং হবে বিশ্বের নানা জায়গায়।

কার্তিক-কিয়ারা: কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানিকে একসঙ্গে দেখা যাবে হরর কমেডি ‘ভুল ভুলাইয়া টু’ ছবিতে। ছবিটি চলতি বছরের শেষে মুক্তি পাবে।

রণবীর সিং-জ্যাকুলিন: ‘সার্কাস’ ছবিতে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা যাবে রণবীর সিং ও জ্যাকুলিন ফার্নান্দেজকে। ছবিটি পরিচালনা করবেন রোহিত শেঠি।

বরুণ-কিয়ারা: পর্দায় বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানির রসায়ন দেখতে পারবেন দর্শক। ছবির নাম ‘যুগ যুগ জিও।’ রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবিটি মুক্তি পাবে ২০২২ সালে।

রণবীর কাপুর- শ্রদ্ধা: লাভ রঞ্জনের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ছবির নাম এখনও ঠিক হয়নি। ২০২২ সালের মার্চে মুক্তি পাবে এই ছবি।

অক্ষয়-মানুশি: ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লারকে পর্দায় দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে। ছবির নাম ‘পৃথ্বীরাজ’। ২০২২ সালে মুক্তি পাবে এই ছবি।

রণবীর কাপুর-আলিয়া: বাস্তব জীবনের এই জুটিকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটির মুক্তি একাধিকবার পিছিয়েছে। সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পেতে পারে এই ছবি।

অক্ষয়-সারা: সারা আলি খান ও অক্ষয় কুমারকে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা যাবে রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা ‘আতরঙ্গি রে’ ছবিতে। ছবিটি পরিচালনা করবেন আনন্দ এল রাই।

অজয়-প্রিয়ামণি: দক্ষিণের তারকা প্রিয়ামণির বলিউডে অভিষেক হতে যাচ্ছে ‘ময়দান’ ছবি দিয়ে। ছবিতে তার বিপরীতে দেখা যাবে অজয় দেবগণকে।

শহিদ-ম্রুনাল: তেলেগু সিনেমার রিমেজ স্পোর্টস ড্রামা ‘জার্সি’তে দেখা যাবে শহীদ কাপুর ও ম্রুনাল ঠাকুরের রসায়ন। নতুন এই জুটির কাজ দেখার অপেক্ষায় দর্শক।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মিস আর্থ বাংলাদেশ’ এর মুকুট জিতলেন নাইমা

পরবর্তী

হত্যার অভিযোগে নৌবাহিনীর সাবেক সদস্য গ্রেপ্তার

পরবর্তী
নৌবাহিনীর সাবেক সদস্যের গ্রেপ্তার, তদন্তের জন্য escort করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যার অভিযোগে নৌবাহিনীর সাবেক সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জনে যুবলীগের আনন্দ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করায় যুবলীগের আনন্দ মিছিল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT