জনপদ

তারেক রহমানের জন্মদিনে পঞ্চগড়ে এক পরিবারকে ঘর ও ছাগল উপহার

পঞ্চগড়ে একটি পরিবারের জন্য ঘর ও ছাগল উপহার প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে অসহায়দের নতুন ঘর ও ছাগল উপহার দিয়েছেন বিএনপি মনোনীত পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে এক অসহায় পরিবারকে এই উপহার দেন।

এসময় তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন ফরহাদ হোসেন আজাদ।

নতুন ঘর পেয়ে অসহায় এই পরিবারের চোখে আনন্দের অশ্রু ঝরেছে। মানবিকতা ও সহমর্মিতার এই উদ্যোগ শুধু একটি পরিবারকেই নয়, বরং পুরো এলাকার মানুষের হৃদয় ছুঁয়েছে। তারেক রহমানের জন্মদিনে এমন একটি দৃষ্টান্ত স্থাপন, কেবল একটি পরিবারকেই নয়, পুরো সমাজকেই মানবিকতার উদাহরণ দেখিয়েছে।

বিষয়:তারেক রহমানের জন্মদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…