বিনোদন

পূর্ণিমার নতুন সিনেমা ‘আহারে জীবন’

চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি: তিনজন নারী অভিনেত্রী বিভিন্ন পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্বের সিনেমা ‘আহারে জীবন’ এর জন্য ত্রৈমাসিক ছবি, যেখানে তিনজন নারী অভিনেত্রী বিভিন্ন পোশাকে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির নাম ‘আহারে জীবন’। ৭ সেপ্টেম্বর ছটকু আহমেদের পরিচালনায় সিনেমাটিতে চুক্তিবন্ধ হয়েছেন এই নায়িকা।

জানা যায়, এতে আরও থাকছেন ফেরদৌস, ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত প্রমুখ।

সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা ‘আহারে জীবন’। করনাকালীন সময়ের একটি গল্পকে ঘিরে নির্মিত হবে সিনেমাটি। নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে।

পূর্ণিমা জানিয়েছেন, ছটকু আহমেদ সিনেমাটির ব্যাপারে দীর্ঘদিন ধরে তার সঙ্গে সাথে কথা বলছিলেন। সবকিছু ভেবে দেখলেন সিনেমাটি করা যায়।

ছটকু আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, গল্পের প্রয়োজনেই পূর্ণিমাকে নিয়েছি। গল্পটা যখন তৈরি হয় তখন এই চরিত্রে পূর্ণিমাকে দেখতে পাই। তাছাড়া ক্যারিয়ারের শুরু থেকে পূর্ণিমা আমাকে ভীষণ সম্মান করে। আমার পরিচালিত ছবিতে যেমন অভিনয় করেছে, তেমনি আমার লেখা অনেক কাহিনী-চিত্রনাট্যেও তাকে পেয়েছি। ছবিটির ব্যাপারে পূর্ণিমাকে জানালে সে রাজি হয়েছে। পরে গল্প শোনালে আরো বেশী আগ্রহ দেখিয়েছে।

রুপালি পর্দার আলোচিত নায়িকা পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পেয়েছে গেল ডিসেম্বরে। এছাড়া তার অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ নামের দুটি সিনেমা আছে মুক্তির প্রতীক্ষায়।

সিনেমা কম করলেও পূর্ণিমা উপস্থাপনায় সরব। ভিন্ন ভিন্ন সব উপস্থাপনার অনুষ্ঠান দিয়ে তাকে নিয়মিত দেখা যায় টিভি পর্দা ও সোশ্যাল মিডিয়ায়।

বিষয়:অরুণা বিশ্বাস ওমর সানি গাঙচিল ছটকু আহমেদ নঈম ইমতিয়াজ নেয়ামুল ফেরদৌস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…