চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় তারকায় ভরপুর ঢাকাই সিনেমা ‘নলিনী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

নির্মিত হতে যাচ্ছে ভারতীয় তারকায় ঠাঁসা ঢাকাই ছবি ‘নলিনী’। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের বসুন্ধরা এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে সম্প্রতি তারকাবহুল এই ছবির খবরটি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে!

বাংলাদেশি ছবি ‘নলিনী’-তে ভারতীয় পরিচালক, চিত্রগ্রাহক, চিত্রনাট্যকার এবং ১৪ জন অভিনয়শিল্পী সহ মোট ১৮ জনকে অনুমতি দিয়ে মন্ত্রণালয় এক লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করলে তথ্যগুলো চাউর হয়।

সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে ভারতীয় শিল্পীদের নলিনী সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার কথা জানানোর পাশাপাশি তাদের পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাবদ ২ কোটি রুপির বিপরীতে প্রথম কিস্তিতে ৫০ লাখ রুপি ব্যাংকিং চ্যানেলে ভারতে পাঠানোর অনুমতির কথাও উল্লেখ করা হয়।

‘নলিনী’ পরিচালনা করবেন উজ্জ্বল চ্যাটার্জি। ভারতীয় তারকায় ভরপুর এই সিনেমায় অভিনয় করছেন শর্মিলা ঠাকুর, পরান বন্দ্যোপাধ্যায়, মহেশ মঞ্জেরকর, অর্জুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, সীমা দেশমুখ, লিলি চক্রবর্তী, বাদশা মিত্র, ঋতাভরী চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, সমুদ্রনীল, শুভজিৎ দাস ও রণজয় বিষ্ণু।

সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে ড. তনিমা ভট্টাচার্য ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে রয়েছে সাগরিকা চ্যাটার্জির নাম রয়েছে। এছাড়াও চিত্রগ্রহণে থাকছেন অভীক মুখোপাধ্যায়।

‘নলিনী’-তে ভারতীয় ছাড়াও বাংলাদেশ থেকে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এমনকি ছবিটির শুটিং কবে ও কোথায়, এ নিয়েও কোনো তথ্য জানা যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অর্জুন চক্রবর্তীঋতাভরী চক্রবর্তীটোটা রায়চৌধুরীঢাকাই সিনেমাতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়নলিনীপরান বন্দ‍্যোপাধ‍্যায়বাদশা মিত্রভারতীয় তারকাভিক্টর ব্যানার্জিমহেশ মঞ্জেরকরলিড বিনোদনলিলি চক্রবর্তীশর্মিলা ঠাকুরশুভজিৎ দাসসমুদ্রনীলসিনেমাসীমা দেশমুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT