চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছবি দেখলে দর্শকের মনে হবে ‘এতো আমারই গল্প’: সিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

প্রথমবার জুটিবেঁধে পর্দায় আসছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী নোভা ফিরোজ। এ জুটির সিনেমার নাম ‘মৃধা বনাম মৃধা’। পরিচালনা করেছেন দুই শতাধিক বিজ্ঞাপন নির্মাণ করা রনি ভৌমিক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমার শুটিং শুরু করে আগস্টের প্রথম সপ্তাহে দৃশ্যধারণ শেষ করেন নির্মাতা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শেষ হয় ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটির ডাবিং। শেষদিনে ডাবিংয়ে অংশ নিয়েছেন সিয়াম ও নোভা। ডাবিং শেষে এবার পোস্ট প্রোডাকশনের কাজ হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে সিনেমাটি।

নির্মাতা রনি ভৌমিক বলেন, প্রথম সিনেমা হিসেবে কাজটি করতে গিয়ে কোনো ত্রুটি রাখতে চাই না। আমি এমনিতেই খুঁতখুঁতে মানুষ। ফলে সময় নিয়ে হলেও নিখুঁতভাবে সবকিছু সম্পন্ন করতে পছন্দ করি। তারপরও অনেক অল্প সময়েই আমি আমার কাজগুলো শেষ করতে পেরেছি, এর জন্য অবশ্য পুরো ক্রেডিট আমার টিমের।

তিনি জানান, সিয়ামের ডাবিংয়ের মধ্য দিয়েই এই অংশের কাজ শেষ বলা যায়। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে ভারতে। সবকিছু ঠিক থাকলে এ বছরই পর্দায় আসবে সিনেমাটি।

সিয়াম আহমেদ বলেন, ডাবিংয়ের কাজ শেষ করলাম। যেহেতু অন্য ছবির কাজ নিয়েও আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে এবং নির্মাতা এ বছরই ছবিটি মুক্তি দিতে চান তাই কষ্ট হলেও টানা সময় দিয়ে ডাবিংটা শেষ করে দিলাম। এখন বাকিটা পরিচালক তার পরিকল্পনা মতো কাজ শেষ করে লুক, ট্রেলার দর্শকের সামনে আনবেন। তবে আমি নিজে ছবিটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড।

Reneta

এই সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, একটি পরিবারের গল্পের মধ্য দিয়ে বাবা-ছেলের সম্পর্ক এবং আরও অনেক বিষয় দর্শক দেখতে পাবে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায়। যেগুলো তারা নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবে। ছবিটি দেখলে দর্শকের মনে হবে, ‘এ তো আমারই গল্প’!

সিয়ামের সূত্র ধরেই নোভা ফিরোজ বলেন, আমার কাছে মনে হয়, দর্শক যখন কোনো গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারে তখনই তার কাছে সেটা বেশি ভালো লাগে। এই ছবিটাও ঠিক তেমনই, সবাই নিজেদের সঙ্গে কোথাও না কোথাও মিল খুঁজে পাবেন।

টোস্টার প্রোডাকশন ও লেবেল থ্রি’র যৌথ প্রযোজনায় সিনেমাটিতে সিয়াম-নোভা ছাড়াও আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারিক আনাম খাননোভামৃধা বনাম মৃধালিড বিনোদনসানজীদা প্রীতিসিনেমাসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT