চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

‘শহরের দুইটা গান’, ‘মানুষ কেন এ রকম’, ‘হয়তো আমরা’ – এরকম বেশকিছু গান গেয়ে এই সময়ের শ্রোতাদের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। শুক্রবার (১৬ জানুয়ারি) তরুণ এই শিল্পী নতুন পরিচয়ে উপস্থিত হলেন!

এদিন বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষিক্ত হলেন ‘শহরের দুইটা গান’-এর এই শিল্পী। তার নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমাটির নাম ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।

‘এখানে রাজনৈতিক আলাপ নিষেধ’-এর ‘ট্যাবু’ ভাঙার গল্পে নির্মিত সিনেমাটি মুক্তি পেল স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায়। নির্মাতা সানি জানিয়েছেন, সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মিরপুরের সনি স্কয়ার, উত্তরার সেন্টার পয়েন্ট ও চট্টগ্রামের বালি আর্কিডে মুক্তি পেয়েছে। সিনেমাটির দৈনিক ১৪টি শো চলবে।

সিনেমাটির নাম কেন ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’; এমন প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন সানি। এ বিষয়ে তার ভাষ্য,“আমাদের একটা বিশাল প্রজন্ম আই হেট পলিটিকসের মধ্য দিয়ে বেড়ে উঠেছে। এ কারণে দেশের ইতিহাস সম্পর্কে তাদের অতটা জানাশোনা নেই। অথচ অতীত সম্পর্কে ঠিকঠাক না জানলে ভবিষ্যৎও বেশি দূর এগোবে না। সে কারণেই রাজনৈতিক আলাপটা জরুরি। আমাদের ইতিহাস জানতে হবে।”

চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে নির্মিত হলেও সিনেমায় বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হবে বলে জানান নির্মাতা।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও আছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলমসহ অনেকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহমুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ আবুল কালামআহমেদ হাসান সানীইমতিয়াজ বর্ষণএ কে আজাদ সেতুএখানে রাজনৈতিক আলাপ জরুরিকেয়া আলমতানভীর অপূর্বলিড বিনোদনশিল্পীসংগীতশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT