বিনোদন

চোরের বউ শশী!

বুধবার বিকেলে চ্যানেল আইতে ‘মন মানসী’

তিনজন মানুষ হাসিমুখে ফুলের বাগানে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও দুইজন পুরুষ ফুলের বাগানে হাসিমুখে ছবি তুলছেন, সবুজ গাছপালা ও ফুলের পাতা পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মন মানসী’। বুধবার বিকেলে ৩টা ৫ মিনিটে এই নাটকটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

পারভেজ ইমামের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন প্রাণ রায়, শশীসহ অনেকে।

‘মন মানসী’ নাটকে চোরের বউ চরিত্রে অভিনয় করেছেন শশী। তিনি জানান, চোরের বউ চরিত্রের মাধ্যমে ব্যতিক্রমী কাজটি করে উপভোগ করেছেন। প্রাণ রায় বলেন, আমি নাটকটিতে কাজ করে আনন্দ পেয়েছি। আমার কাছে মনে হয়, দর্শক যখন এটি দেখবেন তারাও আনন্দ পাবেন।

গ্রামের চোর, তার বিয়ে হওয়া এবং বিয়ের পর সাংসারিক বিভিন্ন ঘটনার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মন মানসী’।

পরিচালক সানজিদ খান প্রিন্স বলেন, সবসময় চেষ্টা করি ভালো গল্প নিয়ে কাজ করতে। মন মানসী কাজটি তেমনই ব্যতিক্রমী কাজ। প্রত্যেকেই চমৎকার কাজ করেছেন। চ্যানেল আই এর পর্দায় প্রচারের পর দর্শক নাটকটি অনলাইনেও উপভোগ করতে পারবেন।

বিষয়:নাটক প্রাণ রায় শশী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…