শিক্ষা

রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা বিষয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীদের হাসিমুখে ক্লাসে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করছে, শিক্ষার গুরুত্ব তুলে ধরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী রমজান মাসে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন: রমজানের প্রথম দশদিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা বিষয়ে নতুন সিদ্ধান্ত

বিষয়:ছুটি রোজা শিক্ষা প্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…