বাংলাদেশ

চার বিভাগে নতুন কমিশনার

বাংলাদেশ সরকারের লোগো, চার বিভাগে নতুন কমিশনারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের লোগো, যেখানে চার বিভাগে নতুন কমিশনার নিয়োগের বিষয়টি ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউদ্দীন, সিলেট বিভাগে অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী, খুলনা বিভাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ফিরোজ সরকার এবং রাজশাহী বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বিষয়:কমিশনার চার বিভাগ নিয়োগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…