ফুটবল

ফুটবলে চ্যাম্পিয়ন মুন্সিগঞ্জ ও লৌহজং

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬

মুন্সিগঞ্জ ফুটবল চ্যাম্পিয়ন দল বিজয়ী খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জ ও লৌহজং ফুটবল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা ট্রফি নিয়ে উল্লাস করছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ফাইনালে ছেলেদের বিভাগে গজারিয়া উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সিগঞ্জ পৌরসভা। আর মেয়েদের বিভাগে টঙ্গিবাড়ি উপজেলাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লৌহজং উপজেলা।

রোববার বিকেলে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

এছাড়া ব্যাডমিন্টন, কাবাডি, ক্রিকেট, অ্যাথলেটিকস, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট বিভিন্ন খেলায় অংশ নেয়া বিজয়ী প্রতিযোগিদেরও পুরস্কার বিতরণ করা হয়।

তৃণমূল র্পযায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং সুস্থ, দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে অনুষ্ঠতি হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস। ২মে বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের জেলা স্টেডিয়ামগুলোতে একযোগে এই মেগা ক্রীড়া আয়োজনের উদ্বোধন করনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিষয়:নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মুন্সিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…