চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ৫ পরিচালকের যোগদান, তৃণমূলে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেয়ার আহ্বান

শিল্পকলায় যোগদান করলেন নতুন ৫ পরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
নতুন ৫ পরিচালকের যোগদান নিয়ে আলোচনা চলছে, তৃণমূল সংস্কৃতি চর্চার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ছয়টি বিভাগেই ৬ জন পরিচালক নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ৫ জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার বিকেলে একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ এর কাছে আনুষ্ঠানিক যোগদান পত্র দিয়েছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে শিল্পকলা।

নিয়োগপ্রাপ্ত ৬ পরিচালকের মধ্যে রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগে মোস্তফা জামান, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে ফয়েজ জহির, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে মেহ্জাবীন রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে তানজিম ওয়াহাব, প্রযোজনা বিভাগে আব্দুল হালিম চঞ্চল এবং প্রশিক্ষণ বিভাগে এ.এফ.এম. নুরুর রহমান।

Banglabid

গত ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২ (দুই) বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়েছে।

পরে পরিচালকগণদের নিয়ে একাডেমির প্রশাসন বিভাগের সাথে সংক্ষিপ্ত সভা করেন মহাপরিচালক। একাডেমির কার্যক্রম গতিশীল করতে সভায় আইন ও প্রবিধানমালা সংশোধন, আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সৃজনশীল কর্মকাণ্ড জোরদার ও তৃণমূলে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন মহাপরিচালক।

এ সময় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) এর ক্ষেত্রে সকল বিভাগের করণীয় নিয়ে আলোচনা করেন তিনি। একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।

Reneta

আগামী রবিবার (৬ অক্টোবর) সকালে মহাপরিচালক মহোদয়ের উপস্থিতিতে একাডেমির সকল বিভাগের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের সাথে পরিচালকবৃন্দের পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হওয়ার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিচালকমহাপরিচালকলিড বিনোদনশিল্পকলাসৈয়দ জামিল আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালের জমি দখলের অভিযোগ বিষয়ে সুরের ধারা ও ড. রেজওয়ানা চৌধুরী বন্যার ব্যাখ্যা

পরবর্তী

অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনে সময় দিবে বিএনপি: মির্জা ফখরুল

পরবর্তী
বিএনপি নেতা মির্জা ফখরুল বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনে সময় দিবে বিএনপি: মির্জা ফখরুল

ফরহাদ মজহার হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT