বিনোদন

ঈদের আগেই স্টার সিনেপ্লেক্সে নতুন যে তিন ছবি

বাংলাদেশের শীর্ষ সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর জন্য সিনেমার পোস্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি সিনেমার পোস্টার, যেখানে রাইড অর ডাই, ভ্যাঙ্কুইরস এবং হ্যাকিউই দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দরজায় কড়া নাড়ছে ঈদুল আযহা। ঈদকে কেন্দ্র করে ১৪ জুন একসঙ্গে তিনটি ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। দর্শক মাতানো ‘ব্যাড বয়েজ’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি এসেছে পর্দায়। গত ৭ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘ব্যাড বয়েজ : রাইড অর ডাই’।

উইল স্মিথ ও মার্টিন লরেন্সের চমৎকার রসায়নের এ ছবি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফালাহ। কাঙ্খিত এ ছবিটি দেশের দর্শকদের উপহার দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। এ ছাড়া অন্য সিনেমাগুলো হলো, ভারতীয় বংশোদ্ভূত হলিউড পরিচালক এম. নাইট শ্যামলনের কন্যা ইশানা নাইট শ্যামলন নির্মিত সুপারন্যাচারাল হরর ছবি ‘দ্য ওয়াচার্স’ এবং জাপানের জনপ্রিয় অ্যানিমে সিনেমা ‘হাইকু! দ্য ডাম্পস্টার ব্যাটেল’।

ছবিগুলো দেশের দর্শকদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বহুল আলোচিত অ্যাকশন-কমেডি ছবি ‘ব্যাড বয়েজ’ আলাদা দর্শকশ্রেণী তৈরি করেছে। এর আগে এই সিরিজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। সবগুলো ছবিই দর্শকদের তুমুল সাড়া পেয়েছে এবং বক্স অফিসে সফল হয়েছে। এবার পর্দায় এসেছে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘ব্যাড বয়েজ : রাইড অর ডাই’। আগের তিন কিস্তির মতো এখানেও প্রধান চরিত্র তথা ব্যাড বয়েজের ভূমিকায় থাকছেন উইল স্মিথ ও মার্টিন লরেন্স। আরো একবার তাঁদের হাস্যরস আর মারমুখী রসায়ন দেখবে দর্শক। অভিনয়ে আরো আছেন ভেনেসা হুগেনস, আলেকজান্ডার লাডউইগ, এরিক ডেন প্রমুখ। ১০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি প্রযোজনা করেছে কলম্বিয়া পিকচার্স। পরিবেশনায় সনি পিকচার্স।

বিষয়:অভিনয় ঈদের আনন্দ ঈদের ছবি উইল স্মিথ সিনেমা স্টার সিনেপ্লেক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…