অপরাধ

নেটওয়ার্ক বুস্টার বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

নেটওয়ার্ক বুস্টার বিক্রির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটওয়ার্ক বুস্টার বিক্রির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি ও দুই পুলিশ সদস্যের ছবি, তারা একটি পুলিশ ভ্যানে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী এলাকা হতে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের মূলহোতা মো. সোহেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী এলাকা থেকে অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের মূলহোতা মো. সোহেল (৩২)কে ৬টি নেটওয়ার্ক বুস্টার, ৬টি ইনডোর এন্টেনা, ৬টি আউটডোর এন্টেনাসহ শুক্রবার বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩।

নেটওয়ার্ক বুস্টার বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তার আসামী জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ বিটিআরসির অনুমোদনহীন অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করে আসছে। বৈধ পণ্যের আড়ালে সে এসব পণ্য দেশে নিয়ে আসছে। এসব নেটওয়ার্ক বুস্টার ব্যবহার করলে আশপাশের নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ফোনের নেটওয়ার্ক দুর্বল থাকে বা পাওয়া যায় না। অন্যদিকে যেসব জায়গায় নেটওয়ার্ক দুর্বল সেসব জায়গায় বুস্টারের মাধ্যমে নেটওয়ার্ককে শক্তিশালী করে থাকে।

তিনি জানান, অপরাধী চক্রের সদস্যরা এই সুযোগে উক্ত ব্যবসায়ীর নিকট হতে এই নেটওয়ার্ক বুস্টার ক্রয় করে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এসব অবৈধ ব্যবসায়ী ও অপরাধী চক্রের উপর র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

বিষয়:গ্রেপ্তার র‌্যাব-৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…