চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে বাড়িতে গিয়ে ‘বিড়ম্বনা’য় শাহরুখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

বলিউড বাদশাহ শাহরুখ খান যেখানেই যান, আসর সেখানেই জমে ওঠে। হোক সেটা রুপালি পর্দা কিংবা দিল্লির কোনো অভিজাত বিয়ের অনুষ্ঠান। সম্প্রতি দিল্লির এক হাই-প্রোফাইল বিয়েতে গিয়ে এক অদ্ভুত বিড়ম্বনার মুখে পড়লেন কিং খান। এবার কনে নাকি অযৌক্তিক আবদার করে বসেন শাহরুখকে! যদিও তার জবাবও দেন বাদশা।

সম্প্রতি দিল্লির একটি অভিজাত পরিবারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ। এই ধরনের বিয়েবাড়িতে গিয়ে সাধারণত অনুষ্ঠানে আগত অতিথিদের অভিবাদন জানান শাহরুখ। পাশাপাশি, নববিবাহিত যুগলসহ গোটা পরিবারের সঙ্গে নাচে যোগ দেন। কিন্তু, ওই বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে যে, তাতে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা।

দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন কনে। তার পাশে শাহরুখ। হঠাৎই কনে অভিনেতাকে তারই অভিনয় করা একটি বিজ্ঞাপনের সংলাপ বলার জন্য অনুরোধ করে বসেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে কনে শাহরুখকে অনুরোধ করছেন বিমল পান মসলার সেই বিখ্যাত ট্যাগলাইনটি বলার জন্য। এমন অদ্ভুত আবদারে কিং খান ভড়কে না গিয়ে উল্টো মজার ছলে কনেকে শুনিয়ে দিলেন কড়া জবাব।

শাহরুখ স্বভাবসুলভ ভঙ্গিতে হাসতে হাসতে বলেন, ‘একবার ব্যবসায়ী লোকদের সঙ্গে ব্যবসা করলে তারা আর পিছুই ছাড়তে চান না!’’ এখানেই না থেমে কনেকে ব্যঙ্গের সুরে বলেন, ‘‘সংলাপ বললেও পয়সা নেই। যাও, বাবাকে বলো সেটা।’’ যদিও গোটাটা মজার ছলেই বলেছেন শাহরুখ।

তবে তাকে নিয়ে এই মুহূর্তে দুই দলে বিভক্ত নেটপাড়া। একদল যেমন অভিনেতার উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন, তেমনই অন্য একটি অংশ শাহরুখকে এই ধরনের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন।-ফিল্মফেয়ার 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিং খানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT