চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডসকে ২০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ উইন্ডিজের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ০৫, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আগেই সিরিজ জয় করে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে জয় পাওয়ায় এবার নেদারল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশটাও নিশ্চিত করল সফরকারীরা। ক্যারাবীয়দের ৩০৯ রানের লক্ষ্যে ২৮৮ তে থামে ডাচরা। ২০ রানের জয়ে ৩-০-তে সিরিজ নিশ্চিত করে নিকোলাস পুরানের দল।

নতুন অধিনায়ক নিকোলাস পুরানের অধীনে এবারই প্রথম সফর করে ওয়েস্ট ইন্ডিজ। দায়িত্বটা ভালো ভাবেই কাজে লাগিয়েছে পুরান। শেষ ম্যাচে কাইল মায়ার্স ও শামার ব্রুকসের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট খরচায় তিনশ পেরোয় উইন্ডিজ।

এ দিন টসে জিতে আগে ব্যাট করে মায়ার্সের ১০৬ বলে ১২০ ও ব্রুকসের ১১৫ বলে ১০১ রানের সুবাদে বড় সংগ্রহের পথে হাটে উইন্ডিজ। শেষ দিকে দ্রুত উইকেট পড়লেও ততক্ষণে তিনশ পেরিয়েছে উইন্ডিজ। ৩০৮ রানে শেষ হয় উইন্ডিজের ইনিংস।

জবাবে ভালো কিছুর আবাস দিয়েছিল দুই ডাচ ওপেনাররা বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডাউড। ৫৫ বলে ৫৪ করে ফেরেন সিং। এরপর মোসা আহমেদ ৪২ বলে ৪২ করে ফিরলেও ম্যাচে ছিল ডাচরা। ১২১ বলে ৮৯ রান করে ও’ডাউড ফিরলে তাকে অনুসরণ করেতই মনোযোগী হয় ডাচরা। শেষ দিকে দ্রুত উইকেট তুলে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে যান উইন্ডিজ বোলাররা। ২৮৮ রানে অল-আউট হয় ডাচরা। ২০ রানের জয় দিয়ে সিরিজ শেষ করে পুরানের দল।

এরআগে প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ে সিরিজ শুরু করে উইন্ডিজ। পরের ম্যাচে ৫ উইকেটে জয় তুলে নিশ্চিত করে সিরিজও। শেষ ম্যাচে জয় পাওয়ায় হোয়াইটওয়াশটাও পুণ্য করল সফরকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজনেদারল্যান্ডসপুরানব্রুকসমায়ার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT