চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার ২৭ বছর পর বিশ্বকাপে ছেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের সাবেক পেস-অলরাউন্ডার ডানহাতি টিম ডে লেডের কাছে ভারত বিশেষ স্থান দখল করে আছে। ১৯৯৬ সালে দেশের হয়ে এশিয়ার মাটিতে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে এসেছিলেন। ২৭ বছর পর ৫৫ বর্ষী সাবেক আবারও ভারতে এসেছেন। খেলতে নয়, দলের গুরুত্বপূর্ণ পেস-অলরাউন্ডার ও সুযোগ্য পুত্র বাস ডে লেডের বিশ্বকাপে আলো ছড়ানো দেখতে এসেছেন।

ডাচদের হয়ে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপেও খেলা টিম যে লেডে জানাচ্ছেন, ‘সেসময় একটি ভিন্ন যুগ ছিল- কোন চুক্তি নেই, কোন অর্থ নেই, কিন্তু সুখ এবং আনন্দের ভার ছিল প্রচুর। আমাদের সকলের চাকরি থেকে ছুটি দরকার ছিল, আমাদের জীবনে তখন সময় ছিল।’

২৩ বর্ষী বাস ডে লেডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে মাঠে নামতে পারলে হবেন এমন ষষ্ঠ খেলোয়াড়, যাদের বাবা এবং ছেলে বিশ্বকাপে খেলেছেন। এমন রেকর্ডের অনুভূতিতে ব্যাটিং অলরাউন্ডার বলেছেন, ‘এটা বিশেষ কিছু, কিন্তু আমার বাবা যেটা করেছেন, সেটার পুনরুত্থান করতে চাই না। কিন্তু বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে বিশেষ কিছু। এটা বেশ ভালো বিষয় যে, আমার বাবাও কিছু করেছিলেন। তার সময়ের কাহিনী শুনতে পারা বেশ মজার।’

Banglabid

বিশ্বকাপে বাবা ও ছেলে খেলেছেন এমন পাঁচ বাবা-ছেলে হলেন ইংল্যান্ডের ডোনাল্ড জেমস প্রিঙ্গেল ও ছেলে জেমস প্রিঙ্গেল, নিউজিল্যান্ডের বানার্ড ল্যান্স কেয়ার্নস ও ছেলে ক্রিস কেয়ার্নস, ইংল্যান্ডের ক্রিস ব্রড ও ছেলে স্টুয়ার্ট ব্রড, অস্ট্রেলিয়ার জিওফ মার্শ এবং তার দুই ছেলে শন মার্শ ও মিচেল মার্শ এবং নিউজিল্যান্ডের রডনি টেরি ল্যাথাম এবং ছেলে টম ল্যাথাম।

বাবার সময়ের গল্পের মধ্যে একটি গল্প বাস ডে লেডে অনেকবার শুনেছেন এবং সেই গল্পের কথা জিজ্ঞেস করতেই টিমের হাসি চওড়া হয়ে উঠে- ‘বন্ধু, এটা আমার ১৫ মিনিটের একটি ফ্রেম।’ ২০০৩ সালে ভারতের বিপক্ষে টিম ডে লেডের ৪ উইকেট নেয়ার গল্প সেটি। তার মধ্যে শচীন টেন্ডুলকারের উইকেটও ছিল- ‘আমি আরও একজন কিংবদন্তি ব্যাটারের উইকেট নিয়েছিলাম এবং সেটি রাহুল দ্রাবিড়ের।’

Reneta

‘আম্পায়ার পিটার উইলি স্মৃতি হিসেবে সেই বলটি আমাকে দিয়েছিল। চেয়েছিলাম শচীন আমাকে সেই বলে স্বাক্ষর করে দিক, কিন্তু মিডিয়াতে কথা বলতে বলতে ভারতীয় দল চলে গিয়েছিল। ২০০৪ সালে কনুইয়ের সার্জারি করতে যখন নেদারল্যান্ডসে আসে, এক ফিজিও বন্ধু আমাকে সে তথ্য জানায়। শচীন বেশ আন্তরিক ছিল, সেই খেলার কথা মনে করে বলে স্বাক্ষর করে দেয়।’

ডে লেডে সিনিয়র ছেলের পারফরম্যান্স কাছ থেকে দেখেন কিনা এমন প্রশ্নে জানান, ‘মাঝে মাঝে। দল যখন নিউজিল্যান্ডে যায়, আমি খেয়াল করলাম ডে লেডে ইশ সোধির বল বুঝতে পারছে না। তাকে বলেছিলাম, যখন কোন স্পিনারকে বুঝতে না পারো, লাইনের বাইরে খেলার চেষ্টা করো এবং সুইপ খেলতে থাকো। ব্যাকফুটে খেলার চেয়ে এটাই ভালো বিষয়।’

নেদারল্যান্ডসকে এবারের বিশ্বকাপের লড়াইয়ে উত্তীর্ণ করার অন্যতম নেপথ্য নায়ক বাস ডে লেডে। এক ম্যাচে ৫ উইকেট ও সেঞ্চুরির রেকর্ড রয়েছে তারকা ব্যাটিং-অলরাউন্ডারের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেদারল্যান্ডসবাস ডে লেডেব্রডভারতমার্শরাহুললিড স্পোর্টসল্যাথামশচীনসোধি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আদালতের দ্বারে দ্বারে ঘুরে আর হয়রানির শিকার হতে হবে না’

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী মির্জা ফখরুল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁহাতি মানুষরা কেনো ডানহাতিদের চেয়ে আলাদা?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: এনডিটিভি।

ডমিনোস পিৎজায় খাদ্যে ভেজাল: লাইসেন্স স্থগিত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT