চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুদ্ধকালীন মন্ত্রীসভার প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি জানানোয় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বাসের ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত।

প্রতিরক্ষামন্ত্রীর পদে ইয়োভ গ্যালান্টের স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে ইয়োভ গ্যালান্টের বরখাস্তের প্রতিবাদে ইসরায়েলের তেল আবিব শহরে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।

গ্যালান্টের বিরুদ্ধে গাজা যুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। যুদ্ধে তিনি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি বলে দাবি করেছেন নেতানিয়াহু। এ কারণে সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর আস্থা হারিয়েছে।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, যুদ্ধের (গাজায়) প্রথম মাসগুলোতে বিশ্বাস ছিল এবং খুব ফলপ্রসূ কাজও হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, শেষ মাসগুলোতে আমার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যকার এই বিশ্বাসে ফাটল ধরে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টনেতানিয়াহু
শেয়ারTweetPin

সর্বশেষ

টিসিবির ট্রাকসেলে ২৮ লাখ মানুষ পাবে ভর্তুকির পণ্য

মে ১১, ২০২৬

মুক্তিপণ দাবির ১৮ ঘন্টা পর ডোবায় মিলল শিশুর লাশ

মে ১১, ২০২৬

হামে আক্রান্ত শিশুদের মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মে ১১, ২০২৬

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT