জনপদ

সড়ক দুর্ঘটনায় মামার সামনে ভাগ্নে নিহত

সড়ক দুর্ঘটনায় নিহতের হাতের ছবি, আহতের অবস্থা দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় নিহতের হাতের ছবি, আহতের অবস্থা ও ক্ষত দেখানো, ঘটনাস্থলের কাছাকাছি একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের সখিপুরে একটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয় দুই জন যাত্রী। সম্পর্কে তারা ছিলেন মামা এবং ভাগ্নে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় ভাগ্নে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের সখিপুরে আড়াইপাড়া বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় আশিক হাসান (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন তার মামা ছাব্বির হোসেন (২২)। নিহত আশিক হাসান দামিয়াপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে এবং কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র।

জানা যায়, আশিক হাসান ও তার মামা ছাব্বির হোসেন সকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দামিয়াপাড়া থেকে সখিপুরের উদ্দেশ্যে রওনা হয়। দামিয়াপাড়া সখিপুর সড়কের আড়াইপাড়া বাজার এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তাল গাছের সাথে  ধাক্কা খায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আশিক হাসানকে মৃত ঘোষণা করেন।

পরে গুরুতর আহত অবস্থায় ছাব্বির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সখিপুর থানার ওসি মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল করার পর বাদী না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:টাঙ্গাইল টাঙ্গাইলের সখিপুর মামা-ভাগ্নে সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…