চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমি নিয়ে বিরোধের জেরে মামার বাড়িতে ভাগ্নের হামলা

এস কে রাসেলএস কে রাসেল
৬:০৩ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৪
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

মামা-ভাগ্নে’র মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মামার বাড়িতে হামলা ভাংচুর করেছে ভাগ্নে ও তার সহযোগিরা।  সেসময় নারীদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পাঁচধা এলাকার হাবিবুর রহমান ওরফে হবুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ভাগ্নে কামরুলের। এ ঘটনায় সামাজিকভাবে বিভিন্ন সময় সমাধানের চেষ্টা করা হলেও তার সুরাহা হয়নি। বিরোধ সংক্রান্ত জমিতে ভাগ্নে কামরুল ঘর নির্মাণ করতে গেলে বিরোধ নিষ্পত্তি করে ঘর করার কথা বলেন মামা হবুল মিয়া। বিষয়টি গুরুত্ব না দিয়ে ক্ষমতার দাপটে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ শুরু করেন কামরুল।

গত ৫ মে এ ব্যাপারে আদালতের আশ্রয় নেন হবুল মিয়া। বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষকে বিরোধপূর্ণ জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আদালত। পরে আদালতের সেই আদেশ অমান্য করে জোরপূর্বক আবারও ঘর নির্মাণ কাজ শুরু করেন কামরুল।

এতে হবুল মিয়ার পরিবারের সদস্যরা বাধা দিলে ভাগ্নে কামরুল ও তার লোকজন হবুল মিয়া ও তার পরিবারের সদস্যদের  ওপর হামলা চালায়। সেসময় ঘর-বাড়ি ভাঙ্চুর ও নারীদের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন হবুল মিয়া ও তার পরিবারের সদস্যরা। তবে হামলা ও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন কামরুলের মা মর্জিনা। প্রথমে মারধরের বিষয় অস্বীকার করলেও পরে নানা প্রশ্নের মুখে তা স্বীকার করে নেন কামরুল।

গ্রাম্য সালিশে হবুল মিয়াকে জমির পরিবর্তে জমি দেয়ার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে কাগজে কলমে সালিশের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন স্থানীয় ইউপি সদস্য আ. আজিজ। আর এ কারণে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করেন তিনি। এদিকে মারাধরের ঘটনার পর আইন-শৃঙ্খলাবাহিনী আবারও বিরোধপূর্ণ  জমিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমিভাগ্নেমামা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরের বিরুদ্ধে অভিযোগের তালিকায় কী আছে?

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT