চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোলোর পুনরাবৃত্তি নয়, শিরোপা চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০১৬ সালের আসরে ফাইনালে হার। ভারতের বিপক্ষে সেদিনের আক্ষেপ মেটানোর আরেকটি সুযোগ এসেছে নারী দলের সামনে। স্বাগতিক নেপালে বিপক্ষে সোমবার ফাইনালে পুরোনো ভুল নয়, শিরোপায় চোখ বিধে রেখেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বড় হার উপহার দিয়ে উজ্জিবিত আছেন সাবিনা খাতুন কোং। শিরোপার মঞ্চে নামার আগে রয়েছেন যথেষ্ট আত্মবিশ্বাসী। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, ডিফেন্ডার মাসুরা পারভীন হয়ে ফরোয়ার্ড মারিয়া মান্ডা— প্রথম দিনের অনুশীলন শেষে সবাই জানালেন, ভুলের পুনরাবৃত্তি নয়, সর্বোচ্চ দিয়ে লড়বেন তারা।

ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অন্যতম ফেবারিট নেপাল। অন্যদিকে, অপ্রতিরোধ্য বাংলাদেশ গ্রুপপর্ব ও সেমি মিলিয়ে চার প্রতিপক্ষকে দিয়েছে ১৮ গোল। এসময় বাংলাদেশের ডিফেন্ডাররা অক্ষত রেখেছেন নিজেদের গোলপোস্ট। শিরোপার মঞ্চেও ‘গোল খাবো না’ মন্ত্রে বহাল থাকবে দল, জানিয়েছেন রক্ষণভাগের প্রহরী মাসুরা পারভীন।

ডিফেন্সের দায়িত্ব সামলানোর পাশাপাশি দুটি গোলও পেয়েছেন মাসুরা, নিজের এমন পারফর্মে খুশি তিনি, ‘আমি সাধারণত নিচে খেলি, দুটি গোল পেয়ে যাওয়ায় খুব ভালো লাগছে।’ নিজেদের পরিকল্পনা জানাতে মাসুরা বলেছেন, ‘আমরা গোল কনসিভ করব না— বলে যে কথাটা বলে আসছি, সেটা রাখতে পেরেছি। ফাইনালেও নিজেদের জাল অক্ষত রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে। নেপাল শক্তিশালী দল, আমাদের সর্বোচ্চ দিয়ে শিরোপার জন্যই লড়ব।’

শিরোপার লক্ষ্যে লড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ম্যানেজার বাবুও। জানিয়েছেন, ২০১৬ সালে খেলা বাংলাদেশ দলের সঙ্গে এবারের দলের শক্তি-সামর্থ্য এবং সম্ভাবনা অনেকগুণ বেশি। দলের সবাই ফিট আছে বলেও জানিয়েছেন তিনি। দলের আক্রমণের তারকা মারিয়া মান্ডা চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান দেশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাবুবাংলাদেশমারিয়ামাসুরামেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT