অন্যান্য খেলা

কাবাডি টেস্ট সিরিজে সেরা হলেন যারা

বাংলাদেশের কাবাডি দল বিজয় উদযাপন করছে, টুর্নামেন্টের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কাবাডি দল কাবাডি টেস্ট সিরিজ ২০২৩ এর বিজয় উদযাপন করছে, খেলোয়াড়রা হাসিমুখে আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৫১ বছর পর নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজ আয়োজন হয়ে গেল বাংলাদেশে। আসরে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আসরের সেরা পুরস্কারের বেশকিছু উঠেছে বাংলাদেশের হাতে।
আসরের প্রথম, চতুর্থ, পঞ্চম ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন স্বাগতিক অধিনায়ক মিজানুর রহমান। সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ও তিনি।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ডিফেন্সে দারুণ খেলেছেন নাসির উদ্দীন শরীফ, মো. রোমান হোসেন। এ দুই ডিফেন্ডারের হাতে উঠেছে সেরা ক্যাচারের পুরস্কার।

সিরিজে হারলেও দারুণ ছিলেন নেপাল অধিনায়ক ঘনশ্যাম রোকা মাগার। খালি হাতে ফেরেননি তিনি। বেস্ট রেইডারের পুরস্কার উঠেছে তার হাতে।

বিষয়:কাবাডি নেপাল বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…