নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের আহবান
নেপালের সেনাপ্রধানের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠকের দৃশ্য, যেখানে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
নেপালে বিভিন্ন সরকারি স্থাপনায় জেন জি আন্দোলনকারীরা হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় দু’টি জেলার দুই কারাগার ভেঙে পালিয়ে গেছে প্রায় ১ হাজার কারবন্দি। চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান। মঙ্গলবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। পার্লামেন্ট ভবন ও মন্ত্রী-এমপিদের বাসভবনসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






