চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে ঘাঁটি পুনর্দখলের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রও রয়েছে। সেসব দেশ কাবুলের কাছে বাগরাম সামরিক ঘাঁটি পুনরায় দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনার বিরোধিতা করেছে।

সংবাদমাধ্যম গ্লোবাল ব্যাংককিং অ্যান্ড ফাইনান্স রিভিও এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ৭ অক্টোবর মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।

রাশিয়ার আয়োজিত মস্কো ফরম্যাট বৈঠকে অংশ নেয় ১০টি দেশ। যার মধ্যে ছিল ভারত, রাশিয়া, চীন, ইরান ও কয়েকটি মধ্য এশীয় রাষ্ট্র। এই বৈঠকে প্রথমবারের মতো অংশ নেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে জানায়, অংশগ্রহণকারী দেশগুলো কোনো বিদেশি রাষ্ট্রের আফগানিস্তান বা তার প্রতিবেশী অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। যদিও যুক্তরাষ্ট্র বা বাগরামের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, বিবৃতিটি স্পষ্টতই ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে এবং তালেবান সরকারের অবস্থানকে সমর্থন করে।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান ও পার্শ্ববর্তী দেশে সামরিক অবকাঠামো স্থাপনের যেকোনো প্রচেষ্টা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে নয়।

Reneta

মস্কোতে বৈঠক শেষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি বলেন, আফগানিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ইতিহাসে কখনোই আমরা বিদেশি সামরিক উপস্থিতি মেনে নিইনি। আমাদের সিদ্ধান্ত ও নীতি একই থাকবে আফগানিস্তানকে স্বাধীন ও মুক্ত রাখা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয়, যা পরবর্তীতে দীর্ঘ দুই দশকের যুদ্ধের জন্ম দেয়। কাবুলের বাইরে অবস্থিত বাগরাম ঘাঁটিটি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল। ২০২১ সালে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান পুনরায় ক্ষমতা দখল করে।

গত মাসে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, আফগানিস্তান বাগরাম ফিরিয়ে না দিলে খারাপ কিছু ঘটবে। তিনি বলেন, ঘাঁটিটির অবস্থান চীনের কাছে হওয়ায় এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা ট্রাম্পের এই পরিকল্পনাকে অবাস্তব বলে উল্লেখ করেছেন।

তাদের মতে, বাগরাম পুনর্দখল কার্যত একটি পুনরায় আগ্রাসনের মতো দেখাবে। যার জন্য অন্তত ১০ হাজার সৈন্য ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানঘাঁটি পুনর্দখলপ্রতিবেশী দেশগুলোর অবস্থানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT