চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হয়েছে ‘এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভাল-২০২৩’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৩
শিক্ষা
A A
বিতর্ক কার্নিভালে অতিথি ও বক্তারা সম্মাননা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন’ (এনডিএফ বিডি) এর আয়োজনে গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ‘১৫ তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভাল-২০২৩’

জাতীয় শিশু একাডেমি অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারের আয়োজনে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০০ শিক্ষার্থী, বিতার্কিক, মডারেটর, সংগঠকবৃন্দ অংশগ্রহণ করেন।

নেতৃত্বে ছাত্র-ছাত্রীদের বিশাল বিক্ষোভ মিছিল, এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভাল-২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ফেব্রুয়ারি জাতীয় পতাকা উত্তোলন এবং গ্রান্ড র‍্যালির মাধ্যমে শুরু হয় জাতীয় পর্যায়ের এই বিতার্কিকদের মহাসম্মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন বিতার্কিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’কে ‘এনডিএফ বিডি আজীবন সম্মাননা-২০২৩’ প্রদান করা হয়।

বিতর্ক কার্নিভালে অংশগ্রহণকারী ও অতিথিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়োজনে এনডিএফ বিডি’র পক্ষ থেকে আজীবন সম্মাননা-২০২৩ পুরস্কার প্রদান করেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক এবং এনডিএফ বিডি এর প্রধান উপদেষ্টা ফরিদুর রেজা সাগর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস ট্যাক্স একাডেমির মহাপরিচালক এবং এনডিএফ বিডির সম্মানিত উপদেষ্টা এফ এইচ আরিফ, জিএস শাখাধীন শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. রেজাউল ইসলাম এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর।

নেতৃবৃন্দ এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভাল-২০২৩ এর সমাপ্তি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব কবেন এনডিএফ বিডির সম্মানিত চেয়ারম্যান একেএম শোয়েব। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শুরু হয় পলিসি বিতর্ক। এবারের পলিসি বিতর্কের বিষয়ঃ বিতর্ককে পাঠ্যসূচীতে অন্ত্রর্ভুক্ত করার এখনই সময়। পলিসি বিতর্কের পক্ষ দলে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। বিপক্ষ দলে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. শাহ আজম শান্তনু প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন এবং এনডিএফ বিডির উপদেষ্টা এবং মডা ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ই জেড আম মাসুদুর রহমান শিমুল প্রমুখ। সমাপনি আয়োজনে সভাপতিত্ব করেন এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব।

দুইদিন ব্যাপী জাতীয় বিতর্ক কার্নিভালে আরও আয়োজনের মধ্যে ছিল র‍্যালি, শিশু বিতর্ক, লিডারশীপ ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা সহ নানা প্রতিযোগিতা। এছাড়াও ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ টিমের সদস্যদের জানানো হয় বিশেষ সম্মাননা।

ট্যাগ: এনডিএফবিতর্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএমএফ’র শর্ত পূরণে অভ্যন্তরীণ সুদের হার বাড়াল পাকিস্তান

পরবর্তী

সদ্য নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

পরবর্তী
দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT