চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে প্রথমবারের মতো এনডিএফ বিডি বিতর্ক উৎসব উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
জনপদ, বাগেরহাট
A A
বাগেরহাটে প্রথমবারের মতো এনডিএফ বিডি বিতর্ক উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলা কর্তৃক আয়োজিত ‘যুক্তির আলোয় মুক্তির জয় গান’ স্লোগানে ‘বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি প্রথম বাগেরহাট জেলা বিতর্ক উৎসব ২০২৫।’

বাগেরহাটের শিক্ষার্থীদের মধ্যে কুসংস্কার দূর করতে এবং তাদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এনডিএফ বিডি বাগেরহাট জেলা এই অভূতপূর্ব মিলন মেলার আয়োজন করেছে।

এনডিএফ বিডি বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে বাগেরহাট জেলার নয়টি উপজেলার শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক এবং সংগঠকসহ প্রায় পাঁচ শতাধিক মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই আয়োজনটি।

এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সুপার ও জেলা শিক্ষা অফিসার।

এই আয়োজনকে আরো বর্ণিল করে তুলতে এই আয়োজনটির সভাপতিত্ব করেছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম শোয়েব। জাদুকরী উপস্থাপনা দিয়ে শিক্ষার্থীদের মাতিয়ে রাখতে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য উপস্থাপক এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর মহাপরিচালক জনাব লায়ন এম আলমগীর।

এছাড়া বাগেরহাট সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা দক্ষ বিতার্কিকদের দ্বারা পুরো অনুষ্ঠান জুড়ে বিতর্কের বিভিন্ন বিষয়কে উপস্থাপনের আয়োজন করা হয়েছে। যার মধ্যে থাকবে জনপ্রিয় শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক ও প্লানচেট বিতর্ক প্রদর্শনী। বিভিন্ন প্রতিযোগিতা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে যেমন সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং এবং কুইজ প্রতিযোগিতা।

এছাড়াও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুটি কর্মশালা ইংলিশ ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী বিতর্ক কর্মশালা। এছাড়া শিক্ষার্থীরা পাচ্ছে বিভিন্ন উপহার সামগ্রী, সার্টিফিকেট সকাল ও দুপুরের খাবার। বর্ণিল এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের প্রতি অনুরাগের সৃষ্টি করবে বলে বিশ্বাস করেন এনডিএফ বিডি বাগেরহাট জেলা বিতর্ক উৎসব আয়োজক কমিটি ২০২৫।

ট্যাগ: ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশপ্রথম বাগেরহাট জেলা বিতর্ক উৎসব ২০২৫সনাতনী বিতর্ক কর্মশালা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাজারীবাগে চামড়া গুদামে আগুন

পরবর্তী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক কে জানিয়ে দিল ভারত

পরবর্তী
ভারতীয় ক্রিকেটাররা অধিনায়ককে নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক কে জানিয়ে দিল ভারত

সদরঘাটে মোবাইল-অর্থ ছিনতাইয়ে জড়িত চারজন গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সদরঘাটে মোবাইল-অর্থ ছিনতাইয়ে জড়িত তারা’

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT