রাজনীতি

প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা সালাহউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা সালাহউদ্দিন নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আশপাশে অনেকে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে ইসিকে চিঠি দেয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এ ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার ৫ আগস্ট রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ এবং জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগে সকল দ্যোদুল্যমানতা কেটে যাবে। এ ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে। সেই সঙ্গে এ ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোন অনিশ্চয়তা থাকবে না।’

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আগামী দিনে নির্বাচনের পরিবেশের জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ মানা শিরোধার্য। পাশাপাশি আগামীর নির্বাচন সুষ্ঠু, অবাধ ও বিশ্বের মধ্যে প্রশংসিত হবে।’

সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে খুব শিগগিরই জুলাই সনদ স্বাক্ষর হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

বিষয়:জুলাই ঘোষণাপত্র পাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সালাহউদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…